
ঢাকা: জাতীয় ও আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনা বিশ্বনেত্রী হয়েছেন বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে 'আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও নেতৃত্বের চার দশক পূর্তি' উপলক্ষে দলটির তথ্য ও গবেষণা উপকমিটি আয়োজিত তথ্যচিত্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি রাজনৈতিক পরিবারে জন্ম গ্রহণ করেন এবং বঙ্গবন্ধুর সান্নিধ্য, স্বপ্ন ও আদর্শ নিয়ে তিনি বড় হয়েছেন। ১৯৮১ সালে বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশের মানুষের অধিকার আদায়, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখেছেন।
খালিদ মাহমুদ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলার প্রতিটি মানুষ ঐক্যবদ্ধ। জাতীয় ও আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র মোকাবিলা করে তিনি বিশ্বনেত্রী হয়েছেন। তিনি আছেন বলে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় উন্নয়ন ও অগ্রগতিতে দুর্বার বেগে এগিয়ে যাচ্ছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু প্রমুখ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও অর্জনকে সমুন্নত রাখা এবং জুলাইয়ের শহীদ ও আহতদের ন্যায়বিচার, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
২ ঘণ্টা আগে
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়া পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হলে তিনি ও আরও দুজন আহত হন বলে জানিয়েছে এনসিপি। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি...
১৫ ঘণ্টা আগে
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার পর এ ঘটনাকে পাটওয়ারীর ওপর ‘পঞ্চম হামলা’ বলে দাবি করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এ দাবি করেন।
১৮ ঘণ্টা আগে
নিন্দা করতে করতে নিন্দা শব্দের ওজন কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ রোববার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন...
২১ ঘণ্টা আগে