টিসিবির পণ্য বিক্রি বন্ধ

অন্তর্বর্তী সরকার নতুন করে ভ্যাট আরোপ, ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি বন্ধ ও ৪৩ লাখ পরিবারের কার্ড বাতিল করায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ শুক্রবার দলটি বলেছে, ‘স্বৈরাচারী সরকারের মতো জনগণের পকেট কাটার নীতি নিয়েছে অন্তর্বর্তী সরকার।’
দলের সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এ কথা বলেন।
বিবৃতিতে বলা হয়, জনজীবনের সংকট নিরসনের জন্য মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেট বিলোপ, সর্বজনীন রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালুর দাবি বাস্তবায়ন না করে সরকার উল্টো পদক্ষেপ নিয়েছে। টিসিবির মাধ্যমে ট্রাকে পণ্য বিক্রি বন্ধ করা ও ৪৩ লাখ পরিবারের কার্ড বাতিলের মাধ্যমে প্রায় ৫০ লাখ মানুষের পরিবারকে কম মূল্যে পণ্য দেওয়া থেকে বঞ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে। সাধারণ মানুষের ওপর অপ্রত্যক্ষ কর চাপিয়ে দেওয়া হয়েছে, যা জনজীবনকে অতিষ্ঠ করে তুলবে।
সিপিবি নেতারা বলেন, উচ্চ মুদ্রাস্ফীতি ও আইএমএফের চাপে নেওয়া এসব সিদ্ধান্ত প্রকারান্তরে স্বৈরাচারী সরকারের মতো জনগণের পকেট কাটার নীতি।
অবিলম্বে এসব সিদ্ধান্ত বাতিল, বিদেশে পাচার করা অর্থ ফেরানো, খেলাপি ঋণ আদায় ও ধনীদের ওপর বিশেষ কর আরোপের জন্য সিপিবি আহ্বান জানায়।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অনেক বড় লড়াইয়ের পর একটা নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে। এই নির্বাচিত সরকারের কাছে কী চান? দেশকে আমরা সেই জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে এমন বাংলাদেশ গড়ে উঠবে, যা আমাদের সবার জন্য শুভকর একটা দেশ হবে।
১ ঘণ্টা আগে
গ্যাস ও বিদ্যুৎ-সংকট নিরসনে সরকারকে বিকল্প পরিকল্পনা দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বিরোধী দলকে রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে গ্যাস ও বিদ্যুতের সমস্যা সমাধানে জাতীয় সংসদে পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
কেউ এখন পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দিলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে বা জাতীয় নিরাপত্তা আরও শক্তিশালী হবে। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চে দেশের বিভিন্ন জেলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে সংহতি জানিয়েছেন। এতে প্রমাণ হয়, বন্দর ইস্যু এখন আর শুধু চট্টগ্রামের...
৪ ঘণ্টা আগে
আজ শুক্রবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে নাহিদ ইসলাম এসব কথা বলেন। এ সময় গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এনসিপির এই নেতা।
৫ ঘণ্টা আগে