
`গত বছরের ২৮ অক্টোবর নয়াপল্টনের সমাবেশেই ফলাফল চূড়ান্ত হতো। যদি পাল্টা মিছিল নিয়ে দাঁড়াতে পারতাম। কিন্তু সেদিন মৃত্যু ভয়ে পারিনি।' আজ শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ কথা বলেন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশের আয়োজন করা হয়।
মির্জা আব্বাস বলেন, ‘আমরা যারা আজকে এখানে উপস্থিত আছি। মঞ্চে আছি, মঞ্চের নিচেও আছি। আমরা আজকে ১৫ বছর আন্দোলন করছি। আন্দোলনের কোনো ফল আমরা ঘরে আনতে পারিনি। কারণ আমরা যথাসময়ে মাঠে থাকি না।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘২৮ তারিখে (২৮ অক্টোবর) যে আন্দোলন আমরা করেছিলাম, সেদিনই কিন্তু ফলাফল চূড়ান্ত হয়ে যেত। যদি আমরা পাল্টা একটা মিছিল নিয়ে দাঁড়াতে পারতাম। কিন্তু কেন পারিনি? কারণ মৃত্যুভয় ছিল, রক্ত দেওয়ার ভয় ছিল। যদিও আমরা হাজার কণ্ঠে বলি—খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই; খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন ঘরে-ঘরে ইত্যাদি। খালেদা জিয়াকে আমাদের এই কথা শুনিয়ে লাভ নাই। আমাদের তৈরি হতে হবে।’

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১১ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১২ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১৪ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১৫ ঘণ্টা আগে