
ভারত আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ছাড়া বাংলাদেশ কিংবা এ দেশের মানুষকে বন্ধু মনে করে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত ‘ভারত কি বাংলাদেশকে বিপদে ফেলতে চায়?’ শীর্ষক নাগরিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে বিএনপি নেতা দুদু বলেন, ‘ভারতের বন্ধু হচ্ছে হাসিনা ও আওয়ামী লীগ। হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত, অথচ হাসিনা একজন স্বৈরাচার, গণহত্যাকারী। তাঁর বিচার এ দেশে চলছে, ভবিষ্যতেও চলবে।’
শামসুজ্জামান দুদু আরও বলেন, ‘ভারত আমাদের পানিতে মারতে চায়, ভাতে মারতে চায়। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের মানুষ ইতিহাসে কখনো কারও বশ্যতা স্বীকার করেনি। ব্রিটিশদের কাছে করেনি, পাকিস্তানিদের কাছে করেনি, স্বৈরশাসকদের কাছেও করেনি। এক সাগর রক্ত দিয়ে আমরা দেশ স্বাধীন করেছি।’
বিএনপির এই নেতা অভিযোগ করেন, ‘ভারত প্রমাণ করতে চাইছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় নিরাপদ নয়। অথচ হাজার বছর ধরে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান মিলেমিশে এখানে বসবাস করছে।’
দুদু আরও বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী দেশ যখন পানি দরকার, তখন দেয় না। আবার দরকার না হলে তিস্তা ব্যারাজ খুলে দেয়। সীমান্তও কার্যত বন্ধ করে রেখেছে, যাতে আমরা ব্যবসা-বাণিজ্য করতে না পারি।’
দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসির মোহাম্মদ রহমাতুল্লাহ, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা প্রমুখ।

সংসদ অধিবেশনে আওয়ামী লীগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের মধ্যে বাহাস হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সম্প্রতি একটি সাক্ষাৎকারে আওয়ামী লীগ দল হিসেবে রাজনীতি করতে চাইলে আপত্তি থাকার কথা নয় বলে মন্তব্য করেছেন
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের পর এবার রংপুর অভিমুখে লংমার্চ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দাবিতে পরবর্তী এই কর্মসূচি বাস্তবায়নে বৈঠক করেছে জামায়াতে ইসলামী।
৫ ঘণ্টা আগে
চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালির ভেনিসে যাওয়া অভিনেত্রী বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানান দলের মহিলা বিভাগের প্রচার সেক্রেটারি নাজমুন নাহার।
৬ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গতকাল সোমবার বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে আজ মঙ্গলবার জানিয়েছে জামায়াতের প্রচার বিভাগ।
৬ ঘণ্টা আগে