
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক হিসেবে বিগত কমিটির সদস্যসচিব আমিনুল হকের নাম ঘোষণা করা হয়েছে। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোস্তফা জামান।
আজ সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়কেরা হলেন—মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর, ফেরদৌসী আহমেদ মিষ্টি ও আব্দুর রাজ্জাক (দপ্তর)।
এর আগে ২৯ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। সেই কমিটির আহ্বায়ক ছিলেন সাইফুল ইসলাম নীরব ও সদস্যসচিব ছিলেন আমিনুল হক।

দীর্ঘদিন পরে যৌথ সভা ডেকেছে বিএনপি। আগামীকাল শনিবার দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৪ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, ‘আধিপত্যবাদের কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না, সবকিছু ছিন্নভিন্ন করে দেওয়া হবে। সবাইকে আরেকটি অনিবার্য লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
৬ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রয়োজনে রাজপথ ও সংসদ একাকার হয়ে যাবে। তিনি বলেছেন, জুলাই সনদ আর গণভোট বাস্তবায়নের প্রয়োজনে এই পথ বেছে নেওয়া হবে।
৬ ঘণ্টা আগে
আজ শুক্রবার সন্ধ্যায় যশোর বিডিহলের মিলনায়তনে ছাত্রশিবিরের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘ছাত্রদল কাদের ওপর পেশিশক্তি দেখাও, তোমরা যখন ছাত্রলীগের কাছে মার খাইতা, তখন সেই মারগুলো কারা ঠেকায়েছে।
৬ ঘণ্টা আগে