দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সরকারে কে থাকবে, সে বিষয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির অনড় অবস্থানের কারণে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। এই সংকট সংলাপের মাধ্যমে সমাধান করা সম্ভব বলে মনে করে জাতীয় পার্টি। আজ সোমবার বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে এ কথা জানিয়েছে দলটি।
আজ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে পিটার হাসের বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানীর গুলশানে চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মাওলার বাসভবনে ঘণ্টাব্যাপী বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে মাসরুর মাওলা আজকের পত্রিকাকে বলেন, রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে নির্বাচনসহ সমসাময়িক বিষয় নিয়ে কথা হয়েছে। রাষ্ট্রদূত বলেছেন, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা দিতে যুক্তরাষ্ট্র কাজ করছে। সবাই যাতে ভোট দিতে পারে, নির্বাচনে তেমন পরিবেশ হওয়া উচিত।
নির্বাচন নিয়ে জাতীয় পার্টি কী ভাবছে, রাষ্ট্রদূত তা জানতে চেয়েছেন বলে উল্লেখ করেন মাসরুর মাওলা। তিনি বলেন, রাষ্ট্রদূতকে বলা হয়েছে, আপাতত ৩০০ আসনে প্রার্থী দেওয়ার কথা দল বিবেচনা করছে।
চলমান রাজনৈতিক সংকট অবসানে সমঝোতার উপায় কী হতে পারে, সে প্রশ্নও রাষ্ট্রদূত উত্থাপন করেন। মাসরুর মাওলা জানান, রাষ্ট্রদূতকে বলা হয়েছে, জাতীয় পার্টি বিএনপির মতো রাজপথে জ্বালাও-পোড়াও ধরনের আন্দোলনের বিপক্ষে। জাতীয় পার্টি মনে করে সংলাপের মাধ্যমে সংকটের সমাধান সম্ভব।
যুক্তরাষ্ট্র এর আগে র্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। নির্বাচনকে সামনে রেখে ভিসা নীতি ঘোষণা দিয়েছে। সহসা বাংলাদেশের ওপর কোনো নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র দিতে যাচ্ছে কিনা, এ প্রশ্নটি জাতীয় পার্টি নেতারা তুলেছেন রাষ্ট্রদূতের কাছে। মাসরুর মাওলা জানান, পিটার হাস বলেছেন, নিষেধাজ্ঞার বিষয়টি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঠিক করে থাকে। এ বিষয়ে এ মুহূর্তে কিছু বলা সম্ভব নয়।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
৯ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১০ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১২ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১৩ ঘণ্টা আগে