সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিমে অন্তর্ভুক্তির প্রতিবাদে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনকে ‘ন্যায়সংগত’ বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আমরা লেখাপড়া করেছি। ‘প্রত্যয়’ স্কিম করেছেন যে, তাঁদেরই বেতনের টাকা দিয়ে তাঁরা পেনশনে টাকা রাখবেন, আর সরকার অর্ধেক দেবে। এটা তো এক ধরনের তামাশা।’
আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি প্রসঙ্গে এমন মন্তব্য করেন এই বিএনপি নেতা।
শিক্ষা ও শিক্ষকের ওপরে সরকারের ‘আক্রোশ’ সবচেয়ে বেশি মন্তব্য করে রিজভী বলেন, ‘শিক্ষার মানের যে কি ধস নেমেছে সেটা বলার অপেক্ষা রাখে না। এখন শিক্ষকদের যে ন্যায্য পাওনা, প্রত্যয় স্কিমের নামে তাদের আরও বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়ারই একটা বন্দোবস্ত করছে।’
রিজভী বলেন, ‘যারা টাকা পাচার করেছে, ঋণ খেলাপি তাঁদের টাকা কেড়ে নিচ্ছেন না কেন? তাঁদের টাকা কেড়ে নিয়ে শিক্ষকদের ফুল পেনশনের ব্যবস্থা করতেন। শিক্ষকদের ফুল পেনশনের ব্যবস্থা করলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা কোচিং সেন্টার ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যেত না, তাঁরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সর্বক্ষণ পড়াতে পারতেন।’
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সিরাজ উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।
এত দিন কেবল সরকারি চাকরিজীবীরা পেনশন সুবিধা পেলেও গত অর্থবছর থেকে সরকার সর্বজনীন পেনশন স্কিম চালু করে। আগামী অর্থবছর থেকে নিয়োগ পাওয়া সব সরকারি চাকরিজীবীকেও এই পেনশনের আওতায় আনা হবে।
রাষ্ট্রায়ত্ত, স্বশাসিত, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ইত্যাদি সংস্থায় নতুন নিয়োগ পাওয়া কর্মীদের জুলাই থেকে শুরু হওয়া নতুন অর্থবছরে এই পেনশন ব্যবস্থার অধীনে এসেছেন। তবে এত দিন যারা সরকারি পেনশনের অধীনে আছেন, তারা আগের মতেই পেনশন পাবেন।
নতুন ব্যবস্থায় প্রত্যয় স্কিমে চাকরিজীবীর মূল বেতনের ১০ শতাংশ বা ৫ হাজার টাকার মধ্যে যেটি কম সেটি তিনি দেবেন এবং বাকি টাকা দেবে সরকার। এই ব্যবস্থায় ৬০ বছর বয়স হলে এই সংস্থার চাকরিজীবীরাও এই পেনশন ব্যবস্থার অধীনে আসবেন, তবে বিশ্ববিদ্যালয়ে সেটি হবে ৬৫ বছর। পেনশনভোগীরা আজীবন আর তাঁদের নমিনি ৭৫ বছর পর্যন্ত পেনশন পাবেন। তবে পেনশনভোগী ৭৫ বছর পর্যন্ত বেঁচে থাকলে নমিনি কোনো টাকা পাবেন না।
সাধারণ মানুষের জন্য চারটি স্কিম রয়েছে, সেগুলোতে সর্বনিম্ন ১ হাজার থেকে মাসে সর্বোচ্চ ১০ হাজার টাকা জমানোর সুযোগ আছে। একজন যত বেশি বছর বেশি টাকা জমা করবেন তার পেনশন তত বেশি হবে। হতদরিদ্রদের জন্য ১০০০ টাকার স্কিমে ৫০০ টাকা দেবে সরকার।

ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার বেলা তিনটায় রাজধানী শ্যামপুর লাল মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর দলমত-নির্বিশেষে জানাজায় সর্বস্তরের সহস্রাধিক মানুষ অংশ নেন। পরে বিকেল ৪টায় জুরাইন কবরস্থানে তাঁর বাবার কবরের পাশে দাফন
৪ ঘণ্টা আগে
সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যা সমাধানে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান। এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যা, বৈষম্য ও বঞ্চনার কথা...
৪ ঘণ্টা আগে
রিজভী বলেন, বিদেশের মাটিতে সংঘটিত এই অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের জনগণের মনে এই ধারণাকে আরও বেশি পাকাপোক্ত করল যে ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পরও আওয়ামী লীগের দুর্বৃত্তপরায়ণ মনোভাব ও হিংসাশ্রয়ী আচরণের কোনো কমতি হয়নি।
৯ ঘণ্টা আগে
ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা না হলেও ইতিমধ্যে অধিকাংশ ইউপির চেয়ারম্যান ও সদস্য পদে প্রার্থী চূড়ান্ত করেছে সংসদে বিরোধী দল জামায়াতে ইসলামী। এই নির্বাচনে ভালো ফল করতে কয়েক মাস আগে থেকে সম্ভাব্য প্রার্থীদের পক্ষে স্থানীয় পর্যায়ে প্রচার চালাচ্ছেন দলটির নেতা-কর্মীরা। তবে নির্বাচন অনুষ্ঠান নিয়ে
১৯ ঘণ্টা আগে