
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চেতনা ধারণ করেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংগ্রাম চালিয়ে এসেছেন। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানসহ জাতীয় আন্দোলন-সংগ্রামের অনুপ্রেরণাও ছিলেন তিনি।
আজ বুধবার (২৭ আগস্ট) কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কবির সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূলমন্ত্র কাজী নজরুল ইসলামের চেতনা। জুলাই গণ-অভ্যুত্থানসহ জাতীয় আন্দোলন-সংগ্রামের অনুপ্রেরণাও ছিলেন এই কবি।
রিজভী আরও বলেন, স্বৈরাচার সরকারের পতন হলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। রমজানের আগেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে ১৫ বছরের বঞ্চিত মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে। উন্নত গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে—যা বলে গেছেন কবি। খালেদা জিয়া ও তারেক রহমান তাঁর চেতনাকে ধারণ করে সংগ্রাম চালিয়ে এসেছেন।’
কবির চেতনার নানা দিক তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, ‘উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা কাজী নজরুল ইসলাম। জাতি যখন দিশেহারা হয়, তখন তাঁর লেখা হয়ে ওঠে আদর্শ। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে ২৪-এর গণ-অভ্যুত্থান—সব সময়ই কবির লেখা ছিল প্রাসঙ্গিক।’
বিএনপির এ নেতা বলেন, ‘কাজী নজরুল ইসলাম মানবতার কবি, প্রেমের কবি ও দ্রোহের কবি—তিন রূপেই তিনি ধরা দিয়েছেন। স্বাধীনতাসংগ্রাম, ব্রিটিশবিরোধী আন্দোলন, নব্বইয়ের গণ-আন্দোলন কিংবা সাম্প্রতিক দুনিয়া কাঁপানো গণ-অভ্যুত্থান—প্রতিটি জাতীয় অর্জন ও সংগ্রামে তাঁর গান ও কবিতা মানুষকে উদ্বুদ্ধ করেছে, রাজপথে এনেছে। আমরা তাঁর গান গাইতে গাইতে, কবিতা আবৃত্তি করতে করতে রাজপথে নেমে এসেছি। তাঁর অনুপ্রেরণাতেই স্বৈরশাসনের সামনে বুক চিতিয়ে দাঁড়াতে পেরেছি।’
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক হেলাল খান, সদস্যসচিব জাকির হোসেন রোকন, ছাত্রদলের সহসভাপতি তৌহিদ আউয়াল, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।

সংসদের সামনে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের বিষয়টি সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর এমপি সাইফুল আলম খান মিলন। তিনি বলেছেন, সরকার এ বিষয়ে প্রত্যাশিত পদক্ষেপ নিচ্ছে না এবং গণভোটসংক্রান্ত অধ্যাদেশ বাতিলের উদ্যোগ নিচ্ছে।
১৩ ঘণ্টা আগে
যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছিল, সেই একই অপশক্তি আজ ভিন্ন মোড়কে রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এই অপশক্তিকে রুখে দিতে হবে। এদের কোনোভাবেই ছাড়...
১৩ ঘণ্টা আগে
রাত ৮টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকায় সংঘটিত এই হৃদয়বিদারক দুর্ঘটনা জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক। একটি পরিবারের একাধিক সদস্য, বিশেষ করে একটি নিষ্পাপ শিশুর...
১৩ ঘণ্টা আগে
ঈদের বিরতির পর সংসদ বসার আগে সংসদীয় দলের সভা ডেকেছে ক্ষমতাসীন দল বিএনপি। আগামীকাল শনিবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে এই বৈঠক শুরু হবে...
১৫ ঘণ্টা আগে