
ভোজ্যতেলের দামের ক্রমাগত ঊর্ধ্বগতির লাগাম টেনে না ধরতে পারলে এই সরকারের আর দরকার নাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। শনিবার ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, দাম কমানো এবং ভোজ্যতেল নিয়ে কারসাজি সৃষ্টিকারী, সিন্ডিকেট ও মজুতদারদের শাস্তির আওতায় আনার দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
শনিবার বিকেলে রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সমাবেশে বক্তারা বলেন, বিনা ভোটের সরকার ক্ষমতায় টিকে থাকতে জনগণের ওপর শোষণ চালিয়ে যাচ্ছে। খাদ্যদ্রব্যের মূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি রুখতে রাষ্ট্রীয় উদ্যোগে নিত্যপণ্যের মজুত গড়ে তুলে রেশনিং ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকানের মধ্য দিয়ে তা বিক্রির আহ্বান জানান বক্তারা।
শনিবার সারা দেশে ৫০টি জেলায় বিক্ষোভ সমাবেশ করা হয়েছে জানিয়ে রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘ব্যবসায়ীরা যেসব পণ্য আমদানি করেন সেগুলো রাষ্ট্রীয়ভাবে আমদানি করেন, মজুত গড়ে তোলেন। ব্যবসায়ীরা ন্যায্যমূল্যে পণ্য বিক্রি না করলে ন্যায্যমূল্যের দোকান খুলে রাষ্ট্রীয়ভাবে বিক্রি করেন। তারপরও যদি তেলের দাম এই সরকার কমাতে না পারে তাহলে এই সরকারের আর দরকার নাই।’
সিপিবির সহসাধারণ সম্পাদক মিহির ঘোষ বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সবকিছুর দাম রেকর্ড ছুঁয়েছে। গণতন্ত্র হরণ, লুটপাট, দুর্নীতি ছাড়া আর কি পেলাম আমরা? এমপিদের বেশির ভাগ গ্রুপ অব কোম্পানির মালিক। এরাই সিন্ডিকেট তৈরি করে। শেয়ারবাজার কেলেঙ্কারির সবচেয়ে হোতা সালমান এফ রহমান এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।’
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘দাম বাড়ানোর আগে দুই পক্ষের সঙ্গে আলাপ করা হয়নি কেন? কম দামে বিক্রি করলে ব্যবসায়ীদের ক্ষতি হবে এটা ব্যবসায়ীদের কাছে শুনল। কিন্তু যারা আমরা কিনে খাই, কত দামে কিনলে আমাদের পোষাবে তা কেন শোনা হলো না? সিন্ডিকেট আর ব্যবসায়ীদের স্বার্থে যে সরকার চলে সেটা সিন্ডিকেটের সরকার।’
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল গুলিস্তানের জিরো পয়েন্ট ঘুরে পল্টন মোড়ে এসে শেষ হয়। সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য এ এন রাশেদার সভাপতিত্বে সমাবেশ আরও বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য সাজ্জাদ জহির চন্দন, লাকী আখতার প্রমুখ।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
৭ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
৮ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১০ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১১ ঘণ্টা আগে