
চলমান রাজনৈতিক সংকট দূর করতে জনসমর্থনহীন প্রহসনের নির্বাচনে ঘোষিত সংসদ ভেঙে দিয়ে, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে পুনর্নির্বাচনের দাবিতে ধারাবাহিক আন্দোলনের ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। বাম জোটের সঙ্গে যুগপৎ ধারায় কর্মসূচি পালন করবে দেশের অন্য বামপন্থী দল ও সংগঠনগুলো।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পল্টনে মুক্তি ভবনে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে বিভিন্ন দাবি তুলে ধরে রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘তামাশার নির্বাচনে গঠিত সরকারকে পদত্যাগ করে অবিলম্বে নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।’ এ সময় তিনি সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি প্রবর্তনসহ নির্বাচনব্যবস্থার আমূল সংস্কারের দাবি জানান।
এ ছাড়া তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা গ্রহণ, শ্রমিকদের জাতীয় ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ, লুটপাট ও দুর্নীতি বন্ধ করে পাচারকৃত টাকা ফেরত আনতে কার্যক্রম ব্যবস্থা গ্রহণসহ বিরোধী মতাদর্শীদের নিপীড়ন, গ্রেপ্তার বন্ধ ও গ্রেপ্তারকৃত সব রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবি জানান।
এসব দাবি আদায়ে বাম গণতান্ত্রিক জোট ২৭ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে। প্রিন্স বলেন, এ ছাড়া ২৮ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত দেশব্যাপী সভা-সমাবেশ, মতবিনিময় সভার কর্মসূচি গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, এই সময়ের মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, শ্রমিকদের জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণসহ জনজীবনের সংকট দূর, সম্পদ লুটপাটকারীদের শাস্তির দাবিতে দুদক, এনবিআরের সামনে অবস্থান, বিক্ষোভসহ নানা কর্মসূচি গ্রহণ করা হবে।
সংবাদ সম্মেলনে অন্য বক্তারা বলেন, বাংলাদেশে এই মুহূর্তে লুটেরা শাসক শ্রেণির নেতৃত্বদানকারী আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন জনগণের ঘাড়ে চেপে বসেছে। অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক—সব দিক থেকেই শোষিত হচ্ছে সাধারণ মানুষ। দুর্নীতি, লুটপাট, মূল্যবৃদ্ধির জাঁতাকলে দুঃসহ হয়ে উঠেছে জীবন। এ অবস্থায় নীতিনিষ্ঠ রাজনৈতিক সংগ্রামে আশার আলো দেখাতে পারলেই জনগণ জেগে উঠবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মো. শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাসদ (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী প্রমুখ।

একজন বেগম খালেদা জিয়াকে তাঁর স্মৃতিবিজড়িত বাড়ি থেকে বের করে দিয়েছেন আর আল্লাহ তাঁকে দেশ থেকে বের করে দিয়েছেন। যে স্বৈরাচার দেশ থেকে পালিয়ে গেছে, সে আর দেশে ফিরতে পারবে না...
১৬ মিনিট আগে
‘বর্তমানে রাষ্ট্রপতি পদটি কেবল আলংকারিক বা “ঠুঁটো জগন্নাথ” হিসেবে রয়েছে। জুলাই বিপ্লবের স্পিরিট অনুযায়ী রাষ্ট্রপতির হাতে বাস্তবসম্মত কিছু প্রশাসনিক ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। প্রধানমন্ত্রীর একক কর্তৃত্ব থেকে বিচার বিভাগকে বের করে আনতে প্রধান বিচারপতির নেতৃত্বে স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠন করতে হবে।’
১ ঘণ্টা আগে
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অনেক বড় লড়াইয়ের পর একটা নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে। এই নির্বাচিত সরকারের কাছে কী চান? দেশকে আমরা সেই জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে এমন বাংলাদেশ গড়ে উঠবে, যা আমাদের সবার জন্য শুভকর একটা দেশ হবে।
৩ ঘণ্টা আগে
গ্যাস ও বিদ্যুৎ-সংকট নিরসনে সরকারকে বিকল্প পরিকল্পনা দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বিরোধী দলকে রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে গ্যাস ও বিদ্যুতের সমস্যা সমাধানে জাতীয় সংসদে পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে