
দুপুরে চাকরি এবং সন্ধ্যায় দল থেকে সাময়িক অব্যাহতি পাওয়ার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ বলেছেন, ‘জুলাইয়ের গাদ্দারদের সব বেইমানির রেকর্ড জনসমক্ষে প্রকাশ করা হবে।’ গতকাল রোববার রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে মুনতাসির মাহমুদ বলেন, ‘আমার কাছে সব তথ্যপ্রমাণ আছে। জুলাইয়ের গাদ্দারদের সব বেইমানির রেকর্ড জনসমক্ষে প্রকাশ করা হবে। আল্লাহ ভরসা।’
এর আগে গতকাল দুপুরেই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে চাকরি হারান মুনতাসির। সংস্থাটির সেক্রেটারি জেনারেল ড. কবির এম আশরাফ আলম স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, ‘মুনতাসির মাহমুদের নিয়োগপত্রের ধারা নং ৭ ও ৮-এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিদ্ধান্ত নিয়েছে, তার চুক্তিভিত্তিক চাকরি বাতিল করা হলো; যা আজ রোববার (১২ অক্টোবর) দুপুর থেকে কার্যকর হবে।’
গতকাল দুপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. আজিজুল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসনের অভিযোগ তুলে একদল লোক নিয়ে দুপুরে মগবাজারে অবস্থিত সংস্থাটির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে বিক্ষোভ করেন মুনতাসির।
গতকাল দুপুরে রেড ক্রিসেন্ট চেয়ারম্যানের পিএ মিজানুর রহমান এক খুদে বার্তায় বলেন, ‘বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে একদল বহিরাগত লোক এসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা প্রতিষ্ঠানের বিধি মোতাবেক নেওয়া নিয়মের ব্যত্যয় ঘটার জন্য অবৈধভাবে হস্তক্ষেপ করতে ভাড়াটে লোকজন নিয়ে এসে অভ্যন্তরীণ কর্মকর্তা, কর্মচারী এবং বোর্ড মেম্বারদের ওপর চড়াও হতে যাচ্ছে, বিশেষত চেয়ারম্যান তাদের মূল টার্গেট।’
রেড ক্রিসেন্ট সোসাইটির নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, মুনতাসির রেড ক্রিসেন্টে তাঁর পছন্দ অনুযায়ী লোক নিয়োগ দিতে চাচ্ছিলেন। তা না পারায় বেশ কিছুদিন ধরে মব করার চেষ্টা করছেন।
তবে রেড ক্রিসেন্টের আরেকজন কর্মকর্তা অভিযোগ করেন, চেয়ারম্যান বেশ কয়েক মাস ধরে স্বেচ্ছাচারী আচরণ করছিলেন। তাঁর বিরুদ্ধে কেউ অভিযোগ করলেই চাকরির চুক্তি বাতিল করা হচ্ছিল।
দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে গতকাল সন্ধ্যায় মুনতাসির মাহমুদকে দল থেকে সাময়িক অব্যাহতি দেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গত সোমবার বিএফআইইউর পক্ষ থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ বিষয়ে চিঠি পাঠানো হয়।
১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সোমবার বিএফআইইউর পক্ষ থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ বিষয়ে চিঠি পাঠানো হয়।
১০ ঘণ্টা আগে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন ও দুই কমিশনার একযোগে পদত্যাগের পর সংস্থাটির স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, গুরুত্বপূর্ণ নজরদারি প্রতিষ্ঠানগুলোকে পছন্দের নেতৃত্বের আওতায় রাখার সংস্কৃতি দেশের রাজনীতি...
১১ ঘণ্টা আগে
পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
১৩ ঘণ্টা আগে