কারাবন্দী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবারের খোঁজ খবর নিতে তার বাসায় গেলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আজ রোববার বিকেলে প্রথমে বিএনপির মহাসচিবের উত্তরার বাসায় যান গণতন্ত্র মঞ্চের নেতারা। পরে ২০ দলীয় জোটের নেতারাও যান। এ সময় মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগমের সঙ্গে তারা কথা বলেন, তাঁকে সহমর্মিতা জানান।
ফখরুলের বাসা থেকে বেরিয়ে বিএনপি মহাসচিব ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তির দাবি জানান তারা।
গণতন্ত্র মঞ্চের নেতা ও নাগরিক ঐক্যর সভাপতি মাহামুদুর রহমান মান্না বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মত একজন সব্যসাচী রাজনীতিককে গ্রেপ্তার করাটা অত্যন্ত দুঃখজনক। তাঁকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, তা রাজনীতিতে সদাচারের লঙ্ঘন। দেশের একজন প্রথম শ্রেণির নেতার বাড়িতে যদি এ রকম আচরণ করা হয়, তাহলে সারা দেশে কি করা হয়, সেটা সহজেই অনুমেয়। ফখরুলের গ্রেপ্তারে নিন্দা জানিয়ে অবিলম্বে তাঁর মুক্তির দাবি জানান মান্না।
এ সময় মঞ্চের অন্য নেতাদের মধ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুলের স্ত্রীর সঙ্গে দেখা করে এসে ২০ দলীয় জোটের নেতা ও কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, বর্তমান ফ্যাসিবাদী সরকার কোনো পরিবারের ইজ্জত রক্ষা করছে না। মধ্যরাতে বাড়ি ঘেরাও করে মির্জা ফখরুলের গ্রেপ্তারের ঘটনা তারই প্রমাণ। আমরা আশা করব অশোভন কাজ করা থেকে সরকার বিরত থাকবে। বিএনপির গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের জন্য সমবেদনা জানান তিনি।
এ সময় গণমিছিলের কর্মসূচিতে অংশগ্রহণের কথা জানিয়ে ইবরাহিম বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বর যে গণমিছিল হবে, তার সঙ্গে আমরা অবশ্যই আছি। একই সঙ্গে এটাও জানিয়ে রাখতে চাই-আমরা ১১টি দল আমাদের দক্ষতা-সক্ষমতা নিয়ে সেখানে উপস্থিত থাকব।
জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, বিএনপি যে ১০ দফা দিয়েছে, তার সঙ্গে আমরা একাত্মতা জানিয়েছি। দাবি আদায়ে আমরাও অভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করব। দেশবাসীকে এসব কর্মসূচিকে সফল করার আহ্বান জানান তিনি।
২০ দলীয় জোটের অন্য নেতাদের মধ্যে ছিলেন মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, এনডিপির চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের প্রমুখ।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১২ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১৩ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১৫ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১৬ ঘণ্টা আগে