বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিত্য পণ্যের সীমাহীন দাম বৃদ্ধি, জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, দফায় দফায় গ্যাস, পানি, বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে জনগণ দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিন যাপন করছে। সরকারের ব্যর্থতা সীমাহীন। নিজেদের ব্যর্থতা ঢাকতে তারা মানুষের চোখকে বিভ্রান্ত করার জন্য নানা ধরনের অমানবিক কাজে লিপ্ত রয়েছে।
বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের ওপর হামলার প্রতিবাদে রোববার রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা বলেন ফখরুল।
ফখরুল বলেন, নিশি রাতের সরকার জনগণের দুঃখ-কষ্টের ধার ধারে না। জনগণকে অনাহারে-অর্ধাহারে রেখে তারা সুখের বিলাসে মত্ত আছে। আর সে জন্যই সুষ্ঠু ভোট, স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থাসহ জনগণের সকল অধিকারকে সমাধিস্থ করেছে। সরকার সন্ত্রাস, হুমকি ও আতঙ্ক সৃষ্টি করেই ক্ষমতায় টিকে থাকতে চায়। এখন সন্ত্রাসের ব্যাধিতে আক্রান্ত বাংলাদেশ।
বিএনপি মহাসচিব বলেন, দেশকে বিরোধী দলহীন করার জন্য সরকারদলীয় সন্ত্রাসী ও সরকারি যন্ত্রকে নিষ্ঠুরভাবে ব্যবহার করা হচ্ছে। আওয়ামী সশস্ত্র দুর্বৃত্তদের সারা দেশে বেপরোয়া সহিংসতার ধারাবাহিকতায় অনিন্দ্য ইসলাম অমিতের ওপর আক্রমণ। ওই হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১১ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১২ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১৪ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১৫ ঘণ্টা আগে