বাজেটের আর মাত্র কয়েক দিন বাকি। আসছে ৩ জুন সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১-২২ অর্থবছরের বাজেট পেশ করবেন। এবারের বাজেটটি যখন দেওয়া হবে, তখন দেশ একটি ক্রান্তিকাল পার করছে। বলা যায় গেল এক বছরের বেশি সময় ধরে চলছে এ ক্রান্তিকাল। করোনাভাইরাস মহামারি সবকিছু অচল করে দিয়েছে।
বিশেষ এ পরিস্থিতিতে দেশ চলছে অবরুদ্ধ অবস্থায়। মানুষ যতটা বাইরে না বেরোলে নয়, তেমনভাবে বের হচ্ছে। ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি চলছে কাজ চালানোর মতো। তাই আসছে বাজেটে এই বিশেষ পরিস্থিতি থেকে উত্তরণে কী পদক্ষেপ নেওয়া হবে, সেদিকে নজর থাকবে সবার।
তবে আমরা মনে করি, এবারের বাজেটে অবশ্যই বিশেষ বিশেষ খাতে নজর দেওয়ার রূপরেখা থাকতে হবে। সরকারি গুণগত বিনিয়োগ বাড়াতে হবে। যাতে করে মানুষের কাজের সুযোগ হয়। বিপুলসংখ্যক মানুষ কাজ হারিয়েছে এ করোনাকালে। বেসরকারি খাত হচ্ছে অর্থনীতির মূল চালিকাশক্তি। অসংখ্য ব্যক্তি উদ্যোগ বসে পড়েছে। সেবা খাতের নাজুক অবস্থা। বিশেষ করে পর্যটন খাত স্থবির। হোটেল, মোটেল, রিসোর্ট, এয়ারলাইনসসহ এ ধরনের অসংখ্য উপখাত স্তব্ধ হয়ে গেছে। লাখো মানুষ বেকার হয়েছে। এসব খাত থেকে সরকারও কোনো রাজস্ব পাচ্ছে না। তাই বাজেটে এসব খাত যেন ঘুরে দাঁড়াতে পারে, তার জন্য কিছু বিশেষ পদক্ষেপ থাকা চাই। অসংখ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প দেউলিয়া হয়েছে। সাধারণ উদ্যোক্তা পুঁজি হারিয়ে নিঃস্ব হয়েছে।
অনেকে ব্যাংকঋণ নিয়ে খেলাপি হয়েছে। তাদের উদ্ধারের কর্মসূচি থাকতে হবে বাজেটে। মোটা দাগে অর্থনীতিতে টাকার প্রবাহ বাড়াতে হবে। জানি এর ফলে মূল্যস্ফীতি কিছুটা বাড়বে। তবু আমরা মনে করি, অর্থনীতি চাঙা করতে হবে। এর মধ্যেই আমরা জানি বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন হয়েছে। এর আকার ধরা হয়েছে ২ লাখ ২৫ হাজার কোটি টাকা। টাকার অঙ্কে তা গেল এডিপির চেয়ে প্রায় ২৫ হাজার কোটি টাকা বেশি। এটা একটা ভালো দিক। এটা যদি সরকার দক্ষতার সঙ্গে খরচ করে তবে অর্থনীতিতে প্রাণ সঞ্চার করবে।
তবে অভিজ্ঞতা সুখকর নয়। এর আগে আমরা দেখেছি, এডিপি বাস্তবায়ন পরিস্থিতি ভালো নয়। শেষ সময়ে কাগুজে বাস্তবায়ন হয়। সরকারি অর্থের অপচয় হয়। এ বৃত্ত ভাঙতে হবে। অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিয়ে করোনা-পরবর্তী মানুষের উপকার হয়, সত্যিকার অর্থে সে রকম প্রকল্পে বরাদ্দর টাকা সতর্কতার সঙ্গে খরচ করতে হবে। আমরা এও জানি, আসছে বাজেটে সরকার রেকর্ড ৬ লাখ ২ হাজার কোটি টাকা খরচের পরিকল্পনা করেছে। এটা ভালো চিন্তা। যদিও রাজস্ব আয়ের নাজুক পরিস্থিতি রয়েছে। সরকার এ জন্য হয়তো বেশি ধার করবে। তবে মনে রাখতে হবে, ধার করলেও যেন ব্যাংকব্যবস্থা বসে না যায়, বেসরকারি খাত যাতে ঠিকমতো ঋণ পায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। বেশি মনোযোগ দিতে হবে স্বল্পসুদে বিদেশি ঋণ ও সহায়তার ওপর।
দেশে অনেকগুলো মেগা প্রকল্প চলমান রয়েছে। এগুলো চালু রাখতে হবে, যাতে সময়মতো শেষ হয়। তাহলে তা যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে। দেশি–বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত হবে। বড় বাজেট দিলেই হবে না। আমরা মনে করি, সরকারি বরাদ্দের একটি টাকাও যেন অপচয় না হয় আসছে বাজেটে। এদিকে কড়া নজরদারি রাখতে হবে। মনে রাখতে হবে, সরকার ঘাটতি বাজেট করছে মানুষের উপকারের জন্য, যাতে মানুষ কাজ পায়, কিছু করে খেতে পারে। এ চাওয়া যেন নষ্ট নয়। প্রয়োজনের বাইরে যেন টাকা খরচ না হয়, আর লুটপাট, দুর্নীতি যেন দমন করা হয়।
এ লক্ষ্যে সরকারকে তৎপর থাকতে হবে। তাহলেই আমরা মনে করি বড় বাজেটের উদ্দেশ্য সফল হবে।

রাজধানীর অনেক এলাকার বাসায়ই দেখা যায়, প্রধান ফটকে এখনো সাইনবোর্ড টাঙানো-রাত ১১টা/১২টার পর গেট বন্ধ। অর্থাৎ রাত ১১টা/১২টার পর বাসায় ঢোকা যাবে না। ঢুকতে হলে মালিকের বিশেষ অনুমতি লাগবে, নতুবা কেয়ারটেকারকে (তত্ত্বাবধায়ক) কোনোভাবে ‘ম্যানেজ’ করতে হবে। ক্ষেত্র বিশেষে সেই ‘ম্যানেজ’ উৎকোচে গিয়ে ঠেকে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে হাজার হাজার শিক্ষার্থী তাঁদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কাটান। এই সময়েই তাঁরা স্বপ্ন দেখেন, নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য কঠোর পরিশ্রম করেন। কিন্তু আমরা কি সচেতন যে সেই শিক্ষার্থীরা আজ নীরব এক বিপদের মুখোমুখি? হলের খাবার এবং খাদ্যাভ্যাসের ভয়াবহ অবস্থা ধীরে...
১৫ ঘণ্টা আগে
২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় তৎকালীন সরকারের পতনের পর সারা দেশে আওয়ামী লীগের হাজার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছিল। সেসব মামলা থেকে কেন্দ্রীয় নেতা, মন্ত্রী-এমপি, স্থানীয়পর্যায়ের নিরপরাধ নেতা-কর্মী কেউই রেহাই পাননি। এভাবে হরেদরে মামলা দেওয়ার কারণে সেই সময় ব্যাপারটি নিয়ে সমালোচনা হয়েছিল।
১৫ ঘণ্টা আগে
কোভিড-১৯ মহামারির ধকল কাটিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও যখন অর্থনীতিকে চাঙা করার চেষ্টা করছিল, ঠিক তখনই শুরু হয় ইউক্রেন যুদ্ধ। বিশ্বের নামীদামি সব সংবাদমাধ্যমসহ সাধারণ মানুষ একে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বললেও কার্যত এটি রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর যুদ্ধ।
১৫ ঘণ্টা আগে