যখন কোনো কারণে একটা জায়গার তাপমাত্রা খুব বেশি থাকে, সেখানে বাতাসের আর্দ্রতা বেড়ে যায়। এর প্রভাবে সেখানকার আকাশে প্রচণ্ড মেঘ জমে। এ ঘটনাটা ঘটে অল্প কিছু সময়ের জন্য। এ অবস্থা সর্বোচ্চ এক ঘণ্টা পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। এই সময়ের মেঘগুলো খুব শক্তিশালী হয়ে থাকে। এই মেঘ থেকে তৈরি হওয়া বজ্রও অনেক শক্তিশালী হয়।
গতকাল বুধবার চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীর যে অংশে বজ্রপাত হয়েছে, সেখানে এ রকম একটি পরিস্থিতি তৈরি হয়েছিল। সেখানে তিন-চার দিন ধরেই তাপমাত্রা ছিল বেশি। নৌকায় যারা ছিলেন, বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন, ঝড়-বৃষ্টি শুরু হলে তাঁরা একটা টিনের ঘরে আশ্রয় নেন। টিনের ঘর না হয়ে তাঁরা যদি একটা পাকা বাড়িতে আশ্রয় নিতেন, তাহলে এতটা বেশি প্রাণহানি ঘটত না। এই ঘটনা থেকে এটা নিশ্চিত যে, সেখানে যে বজ্রপাত হয়েছে, তা অনেক শক্তিশালী।
বজ্রপাত নিয়ে আমাদের আসলে তেমন কিছু করার নেই। কারণ, জলবায়ুকে নিয়ন্ত্রণ করার কোনো হাতিয়ার বা প্রযুক্তি এখনো আমাদের হাতে নেই। এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। এ বিষয়ে মানুষকে সচেতন করা ছাড়া অন্য কোনো রাস্তা নেই। যে কারণে বলতেই হচ্ছে, তাঁরা যদি ওই সময় একটু দেখে বের হতেন, তাহলে হয়তো এমন প্রাণহানির ঘটনা আমাদের দেখতে হতো না। বজ্রপাতে প্রাণহানি এড়াতে আমরা মানুষকে সচেতন করতে পারি এভাবে যে, এখন বৃষ্টি হচ্ছে, এই সময়টা বের হলাম না। একটু পরে বের হলাম। এখন আকাশে কালো বজ্র মেঘ তৈরি হচ্ছে, একটু সময় দেখে বের হই। এই বিষয়গুলো মেনে চলা ছাড়া আমাদের আপাতত কিছু করার নেই। আমাদের সচেতনতা বাড়াতে হবে।
তাপমাত্রা বৃদ্ধি বজ্রপাতের ঘটনা বৃদ্ধির একটি বড় নিয়ামক। তাই তাপমাত্রা কমানোর পাশাপাশি বায়ুদূষণ কমাতে হবে। বজ্রপাতে ক্ষয়ক্ষতি কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে। বজ্রপাত নিয়ন্ত্রণের কোনো প্রযুক্তি না থাকায় সচেতনতার কোনো বিকল্প নেই। এ বিষয়ে সরকারকে বিশেষভাবে উদ্যোগী হতে হবে। একই সঙ্গে বজ্রপাতপ্রবণ এলাকাগুলোতে বিশেষ বিশেষ জায়গায় আশ্রয়কেন্দ্র গড়ে তুলতে হবে।
অধ্যাপক এম এ ফারুক
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ও এস্থার ডাফলো তাঁদের যুগান্তকারী গবেষণায় দেখিয়েছেন যে ‘দারিদ্র্য বিমোচনের বড় পরিকল্পনা প্রায়ই ব্যর্থ হয়, যখন তা মাঠের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন থাকে।’ তাঁরা ‘পুওর ইকোনমিকস’ গ্রন্থে দেখিয়েছেন—দরিদ্র মানুষের আচরণগত...
৬ ঘণ্টা আগে
জাতীয় বাজেট কেবল একটি দেশের আয়-ব্যয়ের হিসাব নয়, এটি রাষ্ট্রের উন্নয়ন-দর্শন, অগ্রাধিকার এবং ভবিষ্যৎ পরিকল্পনার প্রতিচ্ছবি। কোন খাতকে রাষ্ট্র কতটা গুরুত্ব দিচ্ছে, তার সবচেয়ে স্পষ্ট প্রতিফলন ঘটে বাজেট বরাদ্দের মাধ্যমে।
৬ ঘণ্টা আগে
২০২৬ সালের ১১ জুন জাতীয় সংসদে উপস্থাপন করা হয় ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট। তাতে মোট আকার ধরা হয়েছে প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা ইতিহাসের বৃহত্তম বাজেট। এই বিপুল অঙ্কের বাজেট নিয়ে শুরু হয়েছে আলোচনা, সমালোচনা...
৬ ঘণ্টা আগে
জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর করার ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করার পর চট্টগ্রামের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার গুরুত্ব বুঝে ত্বরিত এই সিদ্ধান্ত নেওয়ায় কর্তৃপক্ষকে সাধুবাদ জানানো যেতেই পারে।
৬ ঘণ্টা আগে