একজন পুলিশ সুপারের বিরুদ্ধে একজন নারী পুলিশ পরিদর্শক যৌন হয়রানির অভিযোগ করেছেন। হয়রানির শিকার নারী প্রশাসনের একজন পদস্থ সরকারি কর্মকর্তা।তারপরও তাঁকে যৌন হয়রানির শিকার হতে হয়েছে। অনেক নারীই এমন ক্ষমতার জায়গা অর্জন করে নেন। কিন্তু নারীর উচ্চ পদের এই অবস্থানকে স্বীকার করে নেওয়ার মতো মানসিকতা আমাদের তৈরি হয়নি। বিশেষ করে নারীরা যখন ক্ষমতায় যান কিংবা উচ্চ পদে আসীন হন; তখন আমরা নারীকে পদে পদে বাধা দেওয়ার জন্য উঠেপড়ে লাগি। নারীর প্রাপ্য সম্মান ও মর্যাদা দেওয়ার মানসিক পরিবর্তন না এনে শুধু পদায়ন করলে হবে না।
আমাদের সামাজিক, সাংস্কৃতিক ও মানসিক উৎকর্ষসাধনের বিষয়টি আমরা সেভাবে মনোযোগ দিয়ে করিনি। শুধু প্রশাসনিকভাবে নারীকে একটা জায়গায় বসিয়ে দিলেই হবে না। প্রথমত নারীকে একজন মানুষ হিসেবে স্বীকার করতে হবে। সম অধিকারের অংশীদার হিসেবে স্বীকার করার যে প্রক্রিয়া, সেটা আমাদের অনেক বেশি গুরুত্ব দিয়ে করতে হবে। সেখানে যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে অপরাধীকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি হলে এই বিষয়গুলো কমে আসবে।
নারী নির্যাতনের যতগুলো অভিযোগ ওঠে তার চেয়ে অনেক কম মামলা হয়। তার মধ্যে নগণ্যসংখ্যক বিচার হয় ও শাস্তির আওতায় আসে। তাই নারীর শুধু পদায়ন করলেই হবে, শুধু ক্ষমতায়ন করলেই হবে না। নারীর অধিকার, মর্যাদা ও সম অধিকারের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে। এটা সাংবিধানিকভাবে রাষ্ট্রের দায়িত্ব। সংবিধানে আমাদের বারবার নারীর অধিকার ও মর্যাদার বিষয়টি বলা আছে। এর ব্যত্যয় ঘটলে অবশ্যই যেন তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হয়। যাতে করে কেউ এ ধরনের কাজ করতে আর কোনোভাবে সাহস না পায়। বিচার না হওয়ার কারণে সমাজে এমন অনেক নারী আছে, যারা অভিযোগ করার সাহসই করে না।
সামাজিক মাধ্যমে নিম্ন রুচির পরিচয় আমরা পাই। যারা নির্যাতনের শিকার হয়, তাদেরই হেয় ও ব্যঙ্গ করা হয়। সামাজিক ও অর্থনৈতিক উন্নতির সঙ্গে সঙ্গে আমাদের রুচির উৎকর্ষ সাধন করতে না পারলে নারীর জন্য পরিবেশ তৈরি হবে না।

গত দুই দিন ধরে আমি খুব সিরিয়াসলি যে কাজটি করার চেষ্টা করছি, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্যের দাম বিশ্লেষণ। এ ধরনের বিশ্লেষণ বছর কয়েক আগে আমার এক ব্যবসায়ী বন্ধুকে করতে দেখতাম। তিনি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে নানা ধরনের কৃষিপণ্য রপ্তানি করতেন।
৮ ঘণ্টা আগে
শিক্ষা তো বটেই; বিভিন্ন ক্ষেত্রে মাত্রাভেদে দুর্নীতি, অনিয়ম এবং অব্যবস্থা আগেও ছিল। তবে এসবের শাখা-প্রশাখা ও ডালপালা আজকালকার মতো এত সুবিস্তৃত ছিল না। যুক্তরাষ্ট্রের মানবতাবাদী নেতা মার্টিন লুথার কিং বলেছেন, ‘কোথাও অবিচার হলে তা সবখানের ন্যায়বিচারকে হুমকির মধ্যে ফেলে।’
৮ ঘণ্টা আগে
২০২৬ সালের ‘উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলন’-এ প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে দেশের ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থাকে পুনর্গঠন করার ঘোষণা দিয়েছেন। তবে এ ঘোষণাকে বাস্তবে রূপ দিতে হলে আমাদের স্বাস্থ্য খাতের গভীর সংকটগুলো চিহ্নিত করা এবং তা নিরসনে পুরো ব্যবস্থার আমূল পরিবর্তন ছাড়া সম্ভব নয়।
৯ ঘণ্টা আগে
স্নিগ্ধেন্দু ভট্টাচার্য কলকাতার বাঙালি সাংবাদিক। তিনি রাজনীতি, আইন, পরিবেশ, ইতিহাস ও সংস্কৃতিসহ নানা বিষয় নিয়ে ভারতের দ্য ওয়ার, স্ক্রোল, ফার্স্টপোস্টসহ বিভিন্ন পোর্টালে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও গবেষণাধর্মী লেখালেখি করেন।
১ দিন আগে