
কখনো বিপজ্জনক আক্রমণ, কখনো ফ্রি কিক। সবকিছু নিজের বিশ্বস্ত হাত দিয়েই দমন করছেন গোলরক্ষক মিলি আক্তার। অনূর্ধ্ব–২০ নারী এশিয়ান কাপে তাঁর দৃঢ়তায় চীনের মতো শক্তিশালী দলকে প্রথমার্ধে গোলশূন্য ব্যবধানে আটকে রাখে বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে আর পারেনি। আজ মাঠ ছাড়তে হয় ২-০ গোলের হার নিয়ে।
সিনিয়র এশিয়ান কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল চীনের বিপক্ষে। সেই ম্যাচেও বাংলাদেশ হেরেছিল ২-০ গোলে। তবে রুপনা চাকমার পরিবর্তে মিলিকে শুরুর একাদশে খেলিয়ে চমক দেখান কোচ পিটার বাটলার। মিলি আস্থার প্রতিদান দিতে শুরু করেন দারুণ সব সেভ দিয়ে।
সিনিয়র এশিয়ান কাপ দিয়ে নজর কাড়া মিলি তাঁর পারফরম্যান্স ধরে রাখেন অনূর্ধ্ব–২০ এশিয়ান কাপেও। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে প্রথমার্ধে পাঁচটি অনটার্গেট শট ছিল চীনের একটিও গোলে পরিণত হতে দেননি মিলি। একটি ফ্রি কিক আঙুলের ছোঁয়ায় গোল হওয়া থেকে বাঁচান তিনি। শেষ দিকে চীনের ফুটবলার একা পেয়েছিলেন মিলিকে। তবে দমে যাননি এই গোলরক্ষক। সাহসী সেভে ম্যাচে রাখেন বাংলাদেশকে।
প্রথমার্ধের শেষ দিকে বাংলাদেশ প্রথমবার আক্রমণে ওঠার সুযোগ পায়। কিন্তু মোসাম্মৎ সাগরিকার শট সহজেই ঠেকান চীন গোলরক্ষক।
প্রথমার্ধের এই প্রতিরোধ আর দ্বিতীয়ার্ধে টেকেনি। বিরতির পরই এগিয়ে যায় বাংলাদেশ। ৪৭ মিনিটে জেং ইউজুইয়ার কাটব্যাক থেকে উঁচু কোনা দিয়ে বল জালে পাঠান ৬ গজের বক্সে থাকা ইউ শিনগি।
মিলি একের পর এক সেভ দিয়ে ব্যবধান বাড়তে না দেওয়ার পণ করেন। ৬৩ মিনিটে ওয়াং আইফাংয়ের ৩৫ গজ দূর থেকে নেওয়া এক বুলেট গতির শট তিনি টিপ-সেভে কর্নারের বিনিময়ে রক্ষা করেন।
ম্যাচের শেষ দিকে ক্লান্তি আর চোটের ধাক্কায় বাংলাদেশ আরও দুর্বল হয়ে পড়লে সুযোগ লুফে নেয় চীন। ৮২ মিনিটে বক্সের বাইরে থেকে পাওয়া এক ফ্রি-কিকে সরাসরি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ওয়াং আইফাং। ডান পায়ের নিচু শটে বল পোস্টের বাঁ কোণ দিয়ে জালে জড়ালে বাংলাদেশের ম্যাচে ফেরার স্বপ্ন ফিকে হয়ে যায়।
সেই গোলই নিশ্চিত করে বাংলাদেশের হার। সবমিলিয়ে ম্যাচে আটটি সেভ দিয়েছেন মিলি। যেভাবে লম্বা সময় চীনের মতো দলকে আটকে রেখেছিল বাংলাদেশ তা কুর্নিশ পাওয়ারই যোগ্য। সিনিয়র এশিয়ান কাপের মতো তাই এখানেও দেখা গেল একই দৃশ্য।
এর আগে প্রথম ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধে ১–০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু পরে মাঠ ছাড়তে হয় ৩–২ গোলের হার নিয়ে।

‘আমি সংসদের সচিবকে নির্দেশ দিয়েছি তদন্ত করে প্রকৃত সত্য জানানোর জন্য। রাষ্ট্রের সর্বোচ্চ এই সংসদে বারংবার বিভ্রাট রাষ্ট্রের জন্য অত্যন্ত কলঙ্কজনক...
১২ মিনিট আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগ দাখিল করে প্রসিকিউশন...
২৪ মিনিট আগে
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপির সহধর্মিণী মরহুমা দিলারা হাফিজের রুহের মাগফিরাত কামনায় আজ রোববার (৫ এপ্রিল) মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ ভবনের মসজিদে এই বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
৩৩ মিনিট আগে
সাউন্ড সিস্টেমের কারিগরি ত্রুটি বা মাইক বিভ্রাটের কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন ৪০ মিনিটের জন্য মুলতবি করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তবে পরে সেই অধিবেশন পুনরায় শুরু হয় ১ ঘণ্টা ১৮ মিনিট পর। আজ রোববার (৫ এপ্রিল) বিকেল ৫টা ৫৬ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ৪০ মিনিট মুলতবির ঘোষণার...
৪১ মিনিট আগে