Ajker Patrika

আমরা অন্য দলের দিকে তাকাই না—রিয়ালকে ইঙ্গিত করে বার্সা কোচ

ক্রীড়া ডেস্ক    
আমরা অন্য দলের দিকে তাকাই না—রিয়ালকে ইঙ্গিত করে বার্সা কোচ
রিয়াল মাদ্রিদের চেয়ে সাত পয়েন্ট এগিয়ে গেলে বার্সেলোনা। ছবি: সংগৃহীত

শনিবার রাতটাই কি তবে লা লিগার শিরোপা নির্ধারণী রাত হয়ে থাকল! এমন প্রশ্ন এখন করতেই পারে ভক্তরা। রাতটা দুই রকমের পার করেছে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের হারের পর জয় তুলে নিয়েছে বার্সা। শিরোপা জয়ের দৌঁড়ে আরও একধাপ এগিয়ে গেল কাতালানরা।

মায়োর্কার কাছে ২-১ গোলে হেরে গেছে রিয়াল। রেকর্ড শিরোপাজয়ীদের হার দেখে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নেমে শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ গোলে জিতেছে বার্সা। ৮ রাউন্ড হাতে রেখে এখনই শিরোপাজয়ী হিসেবে তাদের নাম উচ্চারণ করার সুযোগ নেই। তবে বাস্তবতা বলছে—এই পরিস্থিতিতে থেকে শিরোপা জেতা বেশ কঠিনই হবে রিয়ালের। খুব বড় কোনো ভুল না করলে বার্সা টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলবে বার্সা। তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের দুর্দশার দিকে না তাকিয়ে নিজেদের নিয়েই ভাবতে চান দলটির প্রধান কোচ হান্সি ফ্লিক। বাকি ম্যাচগুলোতে সেরাটা দিতে শিষ্যদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

৩০ ম্যাচ শেষে টেবিলের শীর্ষে থাকা বার্সার সংগ্রহ ৭৬ পয়েন্ট। সমান ম্যাচে রিয়ালের নামের পাশে শোভা পাচ্ছে ৬৯ পয়েন্ট। এক পয়েন্ট কম নিয়ে তিনে আছে ভিয়ারিয়াল। ৫৭ পয়েন্ট পাওয়া আতলেতিকোর অবস্থানে চারে।

আতলেতিকোর বিপক্ষে জয়ের পর ফ্লিক বলেন, ‘এই ম্যাচে আমাদের জন্য আবেগ অনেক বেশি ছিল। আমাদের জন্য কাজটা সহজ ছিল না। তবে তিন পয়েন্ট পেয়ে আমি খুব খুশি। আমরা কখনো অন্য দলের দিকে তাকাই না। আমাদের নিজের কাজটা করতে হয়, আমরা সেটাই করেছি—এটা ভালো ব্যাপার। কিছু কিছু জায়গায় আমরা আরও ভালো করতে পারি। ম্যাচের শেষদিকে আরাহো বাইরে ছিল, বার্নি (মার্ক বার্নাল)-এর গোড়ালিতে সমস্যা হয়েছে—আশা করি সেটা গুরুতর কিছু নয়।’

শিরোপা জয়ের জন্য জেতার বিকল্প দেখছেন না ফ্লিক, ‘শেষ পর্যন্ত আমাদের নিজেদের কাজটা ঠিকভাবে করতে হবে। ম্যাচ জেতার এই ক্ষুধা আমাদের দরকার, কারণ প্রতিটি ম্যাচই আলাদা এবং সহজ নয়। তবে আমরা যখন মনোযোগী থাকি, তখন আমাদের দলে যে মানের খেলোয়াড় আছে, সেটাই পার্থক্য গড়ে দেয়—আমি সেটাই দেখতে চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ইলন মাস্কের হাত থেকে বাঁচাতে’ কিশোরী কন্যাকে হত্যা করলেন মা

অবশেষে অনশনরত স্বামীর হাত ধরে ঘরে ফিরলেন সেই স্ত্রী

মার্কিন বাহিনীর নতুন মাথাব্যথা ইরানের ‘অদৃশ্য কমান্ডো’

ক্রুকে উদ্ধারে কী কী প্রযুক্তি ব্যবহার করল যুক্তরাষ্ট্র, ইরানিরা কেন খুঁজে পেল না

ভূপাতিত বিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধারের দাবি যুক্তরাষ্ট্রের, তবে ইরান থেকে বের হতে পারেনি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত