
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাসেল এবং চেয়ারম্যান, তাঁর স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গতকাল রোববার সিআইডি ডিএমপির কাফরুল থানায় এই মামলাটি করা হয়। আজ সোমবার সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
সিআইডি জানিয়েছে, প্রায় ৩১০ কোটি ৯৯ লাখ টাকার বেশি আত্মসাতের অভিযোগে কাফরুল থানায় মামলাটি দায়ের করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ইভ্যালি গ্রাহকদের কাছ থেকে পণ্যের অর্ডার নিয়ে নির্ধারিত সময়ে সরবরাহ না করে অর্থ আত্মসাৎ করেছে। পাশাপাশি বিভিন্ন মার্চেন্টের কাছ থেকে পণ্য নিয়ে তাদের পাওনা পরিশোধ না করার অভিযোগও রয়েছে।
প্রাথমিক তদন্তে আরও জানা গেছে, আত্মসাৎ করা অর্থ বিলাসবহুল গাড়ি কেনা, সম্পদ অর্জন, বিদেশ ভ্রমণসহ ব্যক্তিগত ভোগ-বিলাসে ব্যয় করা হয়েছে। গ্রাহকদের বারবার আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত পণ্য সরবরাহ করা হয়নি।
২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুর থেকে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাঁরা জামিনে মুক্তি পান। তবে চলতি বছরের জানুয়ারিতে আবারও রাজধানীর ধানমন্ডি থেকে তাঁদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
বর্তমানে চেক প্রত্যাখ্যানের মামলায় মো. রাসেল কারাগারে আছেন। অন্যদিকে, দুটি মামলায় সাজা পরোয়ানা থাকায় শামীমা নাসরিনও কারাগারে রয়েছেন। এ ছাড়া প্রতারণার একটি মামলায় আদালত তাঁদের দুজনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন।

খুলনা থেকে ৭০০০ লিটার পেট্রল নিয়ে যমুনা অয়েল কোম্পানির জ্বালানি তেলবাহী একটি লরি রোববার বিকেলে সাতক্ষীরার দেবহাটা উপজেলার তেল পাম্পে সরবরাহের জন্য রওনা হয়। তবে রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের গাবা গ্রামে সড়কে তেল বিক্রির সময় স্থানীয় লোকজন লরিটি আটক করে।
২৮ মিনিট আগে
আজ সোমবার জাতীয় টিকাদান-সংক্রান্ত কারিগরি উপদেষ্টা গ্রুপের (নাইট্যাগ) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. হালিমুর রশিদ।
২ ঘণ্টা আগে
সকালে ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ল্যাপটপে বাটন প্রেস করার সঙ্গে সঙ্গেই সোনালী ব্যাংকের অনলাইন সিস্টেমের মাধ্যমে প্রত্যেক ক্রীড়াবিদের মোবাইলে এক লাখ টাকা পৌঁছে যায়। এ সময় ১২৯ জন ক্রীড়াবিদের হাতে ‘ক্রীড়া কার্ড’ তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩ ঘণ্টা আগে
কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা যদি জ্বালানি তেল অবৈধভাবে মজুত কিংবা পাচারের নির্ভরযোগ্য তথ্য স্থানীয় প্রশাসনের কাছে তুলে দেয়, তবে যাচাই শেষে তথ্যদাতাকে সর্বোচ্চ এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার বিষয়টিও নিশ্চিত করা হবে।
৩ ঘণ্টা আগে