
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অনুমোদনহীন ড্রোন ওড়ানোর ঘটনায় একটি ড্রোন জব্দ করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় বিমানবন্দরের ভিআইপি গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিমানবন্দর সূত্র জানায়, সাফ চ্যাম্পিয়নশিপের খেলোয়াড়দের আগমন উপলক্ষে ভিডিও ধারণের সময় একটি ড্রোন উড়তে দেখা গেলে তাৎক্ষণিকভাবে সেটি শনাক্ত করে জব্দ করা হয়। জব্দ ড্রোনটি ডিজেআই ম্যাভিক ৪ প্রো মডেলের বলে নিশ্চিত করা হয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ড্রোনটি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পরিচালনা করা হচ্ছিল, যা বিদ্যমান আইন ও বিধিমালার পরিপন্থী।
বেবিচক জানায়, ‘ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা ২০২০’ অনুযায়ী বিমানবন্দর এলাকা ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত। এ ধরনের সংবেদনশীল এলাকায় যথাযথ অনুমতি ছাড়া ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ।
বিষয়টি নিশ্চিত করে বেবিচকের জনসংযোগ কর্মকর্তা কাউসার মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অননুমোদিত কার্যক্রমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
একই সঙ্গে ভবিষ্যতে বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ এলাকায় ড্রোন ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে বিধি-বিধান মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগ দাখিল করে প্রসিকিউশন...
১১ মিনিট আগে
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপির সহধর্মিণী মরহুমা দিলারা হাফিজের রুহের মাগফিরাত কামনায় আজ রোববার (৫ এপ্রিল) মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ ভবনের মসজিদে এই বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
২০ মিনিট আগে
সাউন্ড সিস্টেমের কারিগরি ত্রুটি বা মাইক বিভ্রাটের কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন ৪০ মিনিটের জন্য মুলতবি করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তবে পরবর্তীতে সেই অধিবেশন পুনরায় শুরু হয় ১ ঘণ্টা ১৮ মিনিট পর। আজ রোববার (৫ এপ্রিল) বিকেল ৫টা ৫৬ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ৪০ মিনিট মুলতবির ঘোষণার...
২৮ মিনিট আগে
সরকারি কর্মচারীদের আন্দোলন ঠেকাতে শাস্তির আওতা বাড়িয়ে ‘সরকারি চাকরি (সংশোধন) বিল-২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। এই আইনের মাধ্যমে সরকারি কর্মচারীদের (আইন অনুযায়ী সবাই কর্মচারী) সুনির্দিষ্ট চারটি কাজকে ‘অপরাধ’ হিসেবে গণ্য করে অসদাচরণের দায়ে দণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে।
৪২ মিনিট আগে