মেট্রোরেলের স্থায়ী কার্ড ‘র্যাপিড পাস’ এবং ‘এমআরটি পাস’ রিচার্জ করতে এখন থেকে আর স্টেশনে যেতে হবে না। আজ মঙ্গলবার থেকে দেশের যেকোনো প্রান্ত থেকে এই কার্ডগুলোতে টাকা রিচার্জ করা যাবে ব্যাংকের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে।
আজ দুপুরে রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অনলাইন রিচার্জ সুবিধার উদ্বোধন করা হয়।
রিচার্জের পদ্ধতি ও নিয়মাবলী
অনুষ্ঠানে জানানো হয়, অনলাইন রিচার্জের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ১৬টি মেট্রো স্টেশনের প্রতিটিতে দুটি করে মোট ৩২টি অ্যাড ভ্যালু মেশিন (এভিএম) বসানো হয়েছে, যা পরবর্তীতে আরও বাড়ানো হবে। আগামী মাসেই এই সুবিধার জন্য মেট্রোরেলের একটি ডেডিকেটেড অ্যাপ চালু হবে।
রিচার্জ প্রক্রিয়া:
প্রথমবার অনলাইন রিচার্জের জন্য ওয়েবসাইট বা অ্যাপে নিবন্ধন করতে হবে।
নিবন্ধন শেষে যেকোনো অনলাইন পেমেন্ট মাধ্যম ব্যবহার করে কার্ড রিচার্জ করতে হবে।
অনলাইনে রিচার্জ সম্পন্ন হলেও, কার্ডটি এভিএম মেশিনে স্পর্শ করার আগ পর্যন্ত তা অপেক্ষমাণ (পেন্ডিং) থাকবে।
যাত্রীকে অবশ্যই এভিএম মেশিনে কার্ড স্পর্শ করে রিচার্জ করা ব্যালেন্স কার্ডে যুক্ত হয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে।
রিচার্জ সফল হলে নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস পাঠানো হবে।
লেনদেনের সীমা ও শর্তাবলী:
একটি কার্ডে একবারে সর্বনিম্ন ১০০ টাকা এবং সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে।
একবারে শুধু একটি অপেক্ষমাণ অনলাইন রিচার্জ থাকতে পারবে। আগের রিচার্জ সম্পন্ন না হওয়া পর্যন্ত নতুন রিচার্জ করা যাবে না।
কার্ড ব্ল্যাক লিস্টেড বা অবৈধ হলে রিচার্জ করা যাবে না।
বাতিলকরণ ও রিফান্ড:
ব্যবহারকারী কার্ড এভিএম মেশিনে স্পর্শ করার আগে ৭ দিনের মধ্যে রিচার্জ বাতিলের জন্য অনুরোধ করতে পারবেন। সেক্ষেত্রে ৫ শতাংশ সার্ভিস চার্জ কাটা হবে।
কার্ড ব্ল্যাক লিস্ট-সংক্রান্ত কারণে অপেক্ষমাণ লেনদেনের ক্ষেত্রেও গ্রাহক রিফান্ড চাইতে পারবেন, তবে সেক্ষেত্রেও ৫ শতাংশ সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।

সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা আনতে ঝুঁকিপূর্ণ মোড় ও দুর্ঘটনাপ্রবণ এলাকা সোজা ও প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নারীদের যাতায়াতের জন্য চলমান ১৪টি পিংক বাসের সঙ্গে আরও ১০০টি বাস দ্রুত চালুর ব্যবস্থার কথাও জানিয়েছে সংসদীয় কমিটি...
২ ঘণ্টা আগে
সংবিধান সংশোধনী বিল জাতীয় সংসদে পাস হওয়ার পর যেসব বিষয়ে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে, সেগুলোতে রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ। বিশেষ কমিটি আগামী ডিসেম্বরেই সংসদে তাদের প্রতিবেদন
২ ঘণ্টা আগে
মামলায় শুধু আলকাছ মল্লিক (মাঝি) অপহরণ ছাড়া প্রতিটা ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী উপস্থাপন করা হয়েছে। আর এই সাক্ষীরা আর কেউ নন, জিয়াউল আহসানের বাহিনীর, তাঁর অধীনস্থ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। এখন পর্যন্ত তাঁরা (জিয়াউল আহসানের পক্ষে) দুজন সাক্ষীর তালিকা দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
২০২৯ সালে কার্যক্রম শুরুর লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর। চট্টগ্রাম বন্দরের ওপর চাপ কমানোর পাশাপাশি দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নতুন এই বন্দর। ৮ থেকে ১০ হাজার টিইইউ ধারণক্ষমতার বড় জাহাজ সরাসরি ভেড়ানোর সুবিধা থাকায় পণ্য পরিবহনে সময় ও ব্যয়
৫ ঘণ্টা আগে