
ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, তাঁর স্ত্রী নূরজাহান বেগম এবং বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান ও তাঁর ছেলে আসিফ ইকবালের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এ ছাড়া ডাক বিভাগের সাবেক মহাপরিচালক (ডিজি) ও প্রকল্প পরিচালক সুধাংশ শেখর ভদ্রেরও দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক আসসামছ জগলুল হোসেন এই নিষেধাজ্ঞা জারি করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর ও মীর আহমেদ আলী সালাম এসব তথ্য নিশ্চিত করেন। তাঁরা আজকের পত্রিকাকে জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা দেন।
দুদকের উপপরিচালক মো. নুরুল হুদা ফেনীর সাবেক এমপি নিজাম হাজারী ও তাঁর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। ছেলেসহ হাবিবুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক আসাদুজ্জামান। অন্যদিকে সুধাংশু শেখর ভদ্রের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক মো. নাজির আকন্দ নাকিব।
পৃথক পৃথক আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘুষ, দুর্নীতি, অনিয়ম, কমিশন–বাণিজ্য ও সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।
দুদকের পক্ষে প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর স্ত্রীসহ সাবেক সংসদ সদস্য নিজাম হাজারী ও হাবিবুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে শুনানি করেন। অপর দিকে সুধাংশু শেখরের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদনের ওপর শুনানি করেন মীর আহমেদ আলী সালাম। আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
উল্লেখ্য, ডাক বিভাগের প্রকল্পের ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত ২০ আগস্ট শতাংশ শেখরের বিরুদ্ধে মামলা হয়েছে।

ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধান করতে দুদকে করা আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি হামিদুর রহমানের বেঞ্চ...
৬ ঘণ্টা আগে
ঘুষের অভিযোগ নথিভুক্ত করার উদ্যোগের পর এবার চাঁদাবাজির তথ্য সংরক্ষণ ও প্রকাশের জন্য চালু হয়েছে ‘চান্দাবিডি ডটকম’ নামের একটি ওয়েবসাইট। কেউ চাঁদাবাজির শিকার হলে বা কোথাও চাঁদা দাবির ঘটনা জানতে...
৭ ঘণ্টা আগে
দেশের প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করতে চীন থেকে আধুনিক যুদ্ধবিমানসহ অন্যান্য সামরিক যুদ্ধযান কেনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বাংলাদেশের রূপান্তরিত স্বকীয় পররাষ্ট্র ও প্রতিরক্ষানীতির অংশ হিসেবে বাংলাদেশ
৭ ঘণ্টা আগে
সরকারি দপ্তর ও সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তাদের চেয়ার ও সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শনে ১৯৭২ সালের জাতীয় সংগীত, পতাকা ও প্রতীক আদেশ এবং পতাকা বিধিমালার পরিপন্থী দাবি করে আইনজীবী মো. শরীফ সরকার রিটটি করেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সানজীদ সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি
৮ ঘণ্টা আগে