
অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধানে হাত দেওয়া উচিত হবে না বলে মনে করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি মেজর জেনারেল (অব.) এ এন এম মনিরুজ্জামান। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সংবিধানে হাত দেওয়া উচিত হবে না। সংবিধান শুধু পরিবর্তন করতে পারে জনপ্রতিনিধি বা যারা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে আসবে। তাছাড়া অন্য কারওর কোনো অধিকার বা এখতিয়ার নাই এটাকে বড় ধরনের পরিবর্তন করার এবং এটা করতে গেলে পরে যে জটিলতা আসবে সেটা হতো কাটিয়ে ওঠা আমাদের জন্য কঠিন হবে।’
আজ রোববার কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন মনিরুজ্জামান।
এ নিরাপত্তা বিশ্লেষক বলেন, ‘সবকিছুর ঊর্ধ্বে আমাদের মনে রাখতে হবে যে যত শিগগিরই সম্ভব আমরা যাতে গণতন্ত্রে উত্তরণ করতে পারি। কারণ এই জুলাই আগস্টের যে বিপ্লবটা ঘটে গেছে তার একটা প্রধান আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্রহীনতার থেকে উত্তরণ।’
সব সংস্কার বর্তমান সরকার করতে পারবে সেই উচ্চাশা করা ঠিক হবে না বলে মনে করেন মনিরুজ্জামান। তিনি বলেন, ‘এই পর্যায়ে যেসব সংস্কার প্র্যাকটিক্যাল, সেগুলো থেকে আমাদের দুটো সংস্কারের ব্যাপারে আমাদের বিশেষ করে জোর দিতে হবে। কোনো সংস্কারই টেকসই হবে না যদি এর সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দ বা রাজনৈতিক দলের একমত না হয়।’
মনিরুজ্জামান বলেন, ‘আমরা ইতিপূর্বে দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন সময় অনেক সংস্কার হয়েছিল। ১ / ১১ সময় অনেক সংস্কার হয়েছিল। কোনোটাই টেকসই হয়নি। কাজেই আমাদের উচিত হবে এমন ধরনের সংস্কার করা যেগুলো টেকসই হবে। যেগুলো থেকে জাতির ভবিষ্যতে উপকার পাবে।’
মনিরুজ্জামান বলেন, জাতীয় নেতৃবৃন্দ বা রাজনৈতিক নেতৃবৃন্দকে পাশ কাটিয়ে কোনো কিছু করলেই সেটা ঠিকই হবে না। এটা আমাদের সব সময় মনে রাখার প্রয়োজন।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ ১৬-১৭ বছর শুধু সংগ্রাম করে নাই, তাদের ভোটের অধিকারও হরণ করে নেওয়া হয়েছিল। তাদের যে ভোটের যে অধিকার সেটা তাদের যত শিগগিরই সম্ভব ফিরিয়ে দিতে হবে। সেটা উচিত হবে আমাদের সকলের এবং এই কমিশনের এবং অন্যান্য সকলের। এমন কোনো জিনিসের হাত দেওয়া উচিত হবে না যেটা থেকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে আরও বিলম্ব হয়। কাজেই সর্বোপরি আমাদের প্রধান লক্ষ্য হবে সংস্কার করে যাতে আমরা গণতন্ত্রের দিকে অগ্রসর হতে পারি এবং যত শিগগিরই অগ্রসর হতে পারি সেদিকে লক্ষ্য রাখা।
আলোচনায় নাগরিক সমাজের ১১ প্রতিনিধি উপস্থিত আছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সময় রাত ৪টা ১৯ মিনিটে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ শুরু হয়।
১৫ মিনিট আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে প্রবেশ করেছেন….
২৪ মিনিট আগে
সুপ্রিম কোর্টের উন্নয়নের লক্ষ্যে প্রথমবারের মতো ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। তবে বরাদ্দ দিলেও সেই অর্থ খরচের ক্ষমতা দেওয়া হয়নি সুপ্রিম কোর্টকে। তাই সব ধরনের প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে অনূর্ধ্ব ৫০ কোটি টাকা পর্যন্ত খরচের ক্ষমতা প্রধান বিচারপতিকে দেওয়ার এবং প্রয়োজনীয় পরিপত্র জারি করতে...
১ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরের সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের ২৭তম তলায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও জাতিসংঘের...
২ ঘণ্টা আগে