
সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ব্যাচেলর অব মেডিসিন এবং ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণদের ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের পরবর্তী সভার সিদ্ধান্ত আসার সময় পর্যন্ত তাদের ভর্তি স্থগিত করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আজ সোমবার দুপুরে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন অধিদপ্তর অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কোটার বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে। তবে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। ফলে আমাদের পরবর্তী সভা পর্যন্ত অপেক্ষা করতে হবে। রাষ্ট্র এ বিষয়ে যে সিদ্ধান্ত দেবে আমরা তা বাস্তবায়ন করব। যেহেতু এ বিষয়টির সমাধান হয়নি তাই কোটায় উত্তীর্ণদের ভর্তি আমাদের স্থগিত রাখতে হচ্ছে।’
এর আগে গত বৃহস্পতিবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ইউনিটগুলোকে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তানদের জন্য সংরক্ষিত ৫ শতাংশ আসনে শিক্ষার্থী ভর্তির বিষয়ে উপদেষ্টা পরিষদের সভায় আলোচনা হয়। আগামী সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, গত ১৭ জানুয়ারি সারা দেশে এক যোগে মেডিকেলে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নেওয়া ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৬০ হাজার ৯৫ জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরীক্ষায় পাসের হার ৪৫ দশমিক ৬২ শতাংশ। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মুক্তিযোদ্ধা কোটায় মোট আসন আছে ২৬৯টি। এর মধ্যে ১৯৩ জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীরা কম নম্বর পেয়েও ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন এমন সমালোচনা শুরু হয়। ফলাফল প্রকাশের রাতেই কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজের একদল শিক্ষার্থী। তাঁরা ফল বাতিলের দাবিও জানান। পরদিন ২০ জানুয়ারিও কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ হয়। উদ্ভূত পরিস্থিতে বিষয়টি নিয়ে সেদিন বৈঠক করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
পরে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়) অধ্যাপক ডা. সায়েদুর রহমান সাংবাদিকদের জানান, এমবিবিএস ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত রাষ্ট্রের, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়।
নিয়ম অনুযায়ী, কোটায় উত্তীর্ণদের কাগজপত্র যাচাইয়ের জন্য ডাকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। গত ২৭, ২৮ ও ২৯ জানুয়ারি সব কাগজ যাচাই বাছাই করা হয়।
অধিদপ্তর বলছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) নীতিমালা অনুযায়ীই মেডিকেল কলেজে ভর্তিতে ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের ৫ শতাংশ কোটা রয়েছে।
উল্লেখ্য, দেশে মেডিকেল কলেজ ১১০টি। সরকারি ৩৭টি মেডিকেল কলেজে আসন ৫ হাজার ৩৮০টি। বেসরকারি ৬৭টি মেডিকেল কলেজে ৬ হাজার ২৯৩টি আসন রয়েছে। এ ছাড়া একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ আছে।

মোংলা ও পায়রা বন্দরের ড্রেজিংয়ে প্রায় ৬ হাজার ৩৯০ কোটি টাকা ব্যয়ের পরও কাঙ্ক্ষিত নাব্যতা অর্জিত হয়নি। অন্যদিকে আর্থিক সংকটে পড়া ছয়টি ব্যাংকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ১ হাজার ২৬২ কোটি টাকার বেশি আমানত রয়েছে। এসব ঘটনায় সরকারি অর্থের অপচয় রোধ, দায়ীদের চিহ্নিত করা এবং মেয়াদোত্তীর্ণ স্থায়ী আমানত ফেরত
২ ঘণ্টা আগে
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সীমিত পরিসরে কার্যক্রম চলায় বাংলাদেশ থেকে যাওয়া ও বাংলাদেশগামী ফ্লাইটে যাত্রী ভোগান্তি ক্রমেই বাড়ছে। এখন পর্যন্ত ২২টি সরাসরি ও ৩৯টি ট্রানজিট ফ্লাইটসহ মোট ৬১টি ফ্লাইটের যাত্রাসূচি প্রভাবিত হয়েছে। এতে অন্তত ৮ হাজার ৩৮১ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।
৩ ঘণ্টা আগে
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে প্রায় ১০ হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন থাকবে। ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তাঁরা দায়িত্ব পালন করবেন।
৫ ঘণ্টা আগে
কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর, এনডিসি, এডব্লিউএফসি, পিএসসি। সোমবার (১২ অক্টোবর) সকালে তিনি কারা অধিদপ্তরে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানানো হয়...
৫ ঘণ্টা আগে