অন্তর্বর্তী পদক্ষেপ হিসেবে সাধুবাদ

নারীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে সম্প্রতি চালু হওয়া পিংক বাস উদ্যোগকে সহায়ক ও অন্তর্বর্তী পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠন নারীপক্ষ। তবে সংগঠনটি বলেছে, নারীর নিরাপত্তার স্থায়ী সমাধান আলাদা বাসে নয়; বরং সব গণপরিবহন ও জনপরিসরকে সবার জন্য নিরাপদ করে তোলার মধ্যেই রয়েছে। নারীর নিরাপদ, স্বাধীন ও মর্যাদাপূর্ণ চলাচল নিশ্চিত করতে কাঠামোগত পরিবর্তনের দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ শুক্রবার এক সংবাদ বিবৃতিতে এ সব কথা জানানো হয়।
নারীপক্ষের আন্দোলন সম্পাদক গীতা দাস স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, যৌন হেনস্তা ও সহিংসতার কারণে গণপরিবহনে নারীর নিরাপদ চলাচল এখনো বড় চ্যালেঞ্জ। এ বাস্তবতায় পিংক বাস তাৎক্ষণিকভাবে নারীদের কিছুটা নিরাপত্তা ও স্বস্তি দিতে পারে। তাই উদ্যোগটিকে বিচ্ছিন্ন সমাধান হিসেবে না দেখে সহায়ক ও অন্তর্বর্তী পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে নারীপক্ষ।
নারী নিরাপত্তা ও সমঅধিকার নিশ্চিত করতে বিশেষ বা অস্থায়ী ব্যবস্থা গ্রহণকে বৈষম্য হিসেবে দেখার সুযোগ নেই বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।
নারীপক্ষের ভাষ্য, বিদ্যমান বৈষম্য দূর করতে এ ধরনের ব্যবস্থা প্রয়োজন হতে পারে। বাংলাদেশের সংবিধানের ২৮ (৪) অনুচ্ছেদে নারীদের অনুকূলে রাষ্ট্র বিশেষ বিধান করতে পারে বলে উল্লেখ রয়েছে। একইভাবে নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদ (সিডও)-এর ৪ (১) অনুচ্ছেদ অনুযায়ী, নারী ও পুরুষের বাস্তব সমতা অর্জন ত্বরান্বিত করতে নেওয়া অস্থায়ী বিশেষ ব্যবস্থা বৈষম্য হিসেবে গণ্য হয় না।
তবে নারীপক্ষ প্রশ্ন তুলেছে, ‘কেন নারীদের আলাদা বাসে নিরাপদ বোধ করতে হবে, অথচ সাধারণ গণপরিবহন ও জনপরিসর সবার জন্য নিরাপদ হবে না?’
সংগঠনটি মনে করে, দীর্ঘ মেয়াদে এমন সমাজ ও জনপরিসর গড়ে তুলতে হবে, যেখানে নারীরা বয়স, পোশাক, পেশা, শ্রেণি বা চলাচলের সময় নির্বিশেষে সব গণপরিবহন ও জনপরিসরে স্বাধীনভাবে, নিরাপদে ও মর্যাদার সঙ্গে চলাচল করতে পারেন।
বিবৃতিতে বলা হয়, পিংক বাসের মতো উদ্যোগ যেন সকল নারীর জন্য গণপরিবহন ও জনপরিসর নিরাপদ করার রাষ্ট্রীয় ও সামাজিক দায়বদ্ধতাকে আড়াল না করে। নারীর নিরাপত্তার সমাধান জনপরিসর থেকে তাকে আলাদা করা নয়; বরং জনপরিসরকেই সবার জন্য নিরাপদ করে তোলা। তবে কাঠামোগত পরিবর্তন না আসা পর্যন্ত নারীর বর্তমান নিরাপত্তার প্রয়োজনকেও উপেক্ষা করা যাবে না।
পিংক বাসের প্রতীকী পরিচয়ে বেগুনি রং ব্যবহার করা হলে নারী অধিকার, সমতা ও ক্ষমতায়নের বার্তার সঙ্গে তা আরও সামঞ্জস্যপূর্ণ হতো বলেও মনে করে নারীপক্ষ। তবে প্রতীকের চেয়ে নারীর নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করতে কার্যকর ও টেকসই ব্যবস্থা গ্রহণকেই বেশি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে সংগঠনটি।
কাঠামোগত পরিবর্তন নিশ্চিত করতে নারীপক্ষ কয়েকটি দাবি জানিয়েছে। এর মধ্যে রয়েছে গণপরিবহন ও জনপরিসরে যৌন হেনস্তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা ও জবাবদিহি নিশ্চিত করা, পরিবহনকর্মীদের প্রশিক্ষণ ও দায়িত্বশীলতা নিশ্চিত করা এবং সহজলভ্য, নিরাপদ ও কার্যকর অভিযোগ গ্রহণ ও প্রতিকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা।
এ ছাড়া সহিংসতার ঘটনায় দ্রুত ও কার্যকর আইনগত পদক্ষেপ, নগর ও পরিবহন পরিকল্পনায় নারীর নিরাপত্তাকে অগ্রাধিকার এবং নারীসহ সবার জন্য সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ গণপরিবহন ও জনপরিসর নিশ্চিত করার দাবি জানিয়েছে নারীপক্ষ।

নিজেকে উপমহাপরিদর্শক (ডিআইজি) পরিচয় দিয়ে বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহার এবং নির্ধারিত সময়ের আগে কর্মস্থল ত্যাগসহ অসদাচরণের অভিযোগে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) টুটুল চক্রবর্তীকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
৭ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশের সব নাগরিকের সার্বিক মানসিক সুস্থতা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানাচ্ছি।’
৮ ঘণ্টা আগে
দ্রুততম সময়ের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট (ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর) থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ-সংযোগ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। আজ শুক্রবার রাশিয়ার মস্কোয় বিজ্ঞান ও প্রয
৮ ঘণ্টা আগে
তারেক রহমান বলেন, মানসিক স্বাস্থ্য কেবল চিকিৎসার বিষয় নয়; এটি মানুষের মর্যাদা, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক কল্যাণের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার মধ্য দিয়ে জীবনযাপনকারীদের অভিজ্ঞতা ও অনুভূতিকে গুরুত্ব দিয়ে শোনা এবং সম্মানের সঙ্গে গ্রহণ করা প্রকৃত পরিবর্তনের পূর্বশর্ত।
৯ ঘণ্টা আগে