
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ (এপিএস-২) পদে আব্দুর রহমান সানিকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আব্দুর রহমান সানিকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে। তিনি জাতীয় বেতন স্কেল ২০১৫-এর গ্রেড-৬-ভুক্ত বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতন-ভাতা প্রাপ্য হবেন।
নিয়োগের এই আদেশ তাঁর যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। প্রজ্ঞাপন অনুযায়ী, মাননীয় প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তিনি যত দিন সন্তুষ্ট থাকবেন (যেটি আগে ঘটে), তত দিন পর্যন্ত আব্দুর রহমান সানি এই পদে বহাল থাকবেন।
জনস্বার্থে জারি করা এই নিয়োগের অন্য শর্তাবলি পরবর্তী সময়ে একটি আনুষ্ঠানিক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার পবিত্র রমজান উপলক্ষে প্রাথমিকভাবে তিনটি অগ্রাধিকার নির্ধারণ করেছে। এগুলো হলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে আবু আবদুল্লাহ এম ছালেহকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের...
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব পদে আতিকুর রহমান রুমনকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে জানানো হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের...
২ ঘণ্টা আগে
দলীয়করণের ঊর্ধ্বে থেকে মন্ত্রণালয়ের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। আজ বুধবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
৩ ঘণ্টা আগে