
মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮০ বাংলাদেশিসহ ৯৯ বিদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। নিরাপত্তা যাচাইয়ে উত্তীর্ণ হতে না পারায় তাঁদের মালয়েশিয়ায় প্রবেশে অনুমতি দেওয়া হয়নি। খবর মালয়েশিয়ার ন্যাশনাল নিউজ এজেন্সি বারনামার।
গতকাল শুক্রবার বিমানবন্দরের টার্মিনাল-১-এ পরিচালিত সাত ঘণ্টার বিশেষ অভিযানে ৪০০ জনের বেশি যাত্রীর বিস্তারিত তথ্য যাচাই করে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। উচ্চ ঝুঁকিপূর্ণ ফ্লাইটের যাত্রীদের লক্ষ্য করে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
আজ এক বিবৃতিতে এজেন্সির করপোরেট কমিউনিকেশন ইউনিট জানায়, ‘প্রবেশে বাধাপ্রাপ্তদের সবাই পুরুষ। তাঁদের মধ্যে ৮০ জন বাংলাদেশি, ১০ জন ভারতীয় এবং ৯ জন পাকিস্তানি নাগরিক। ভ্রমণের কারণ সন্দেহজনক ও অতীত ভ্রমণ রেকর্ডে অসংগতি থাকায় তাঁদের অভিবাসন পরীক্ষায় উত্তীর্ণ হতে দেওয়া হয়নি।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাঁদের ভ্রমণ নথি, ব্যক্তিগত পটভূমি ও উদ্দেশ্য যাচাই করা হয়। পরবর্তী সময়ে প্রচলিত আইনি প্রক্রিয়া অনুযায়ী তাঁদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।’
একেপিএস জানিয়েছে, মানবপাচার ও সোশ্যাল ভিজিট পাসের অপব্যবহার ঠেকাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে। সংস্থাটি মানবপাচারের বিরুদ্ধে সক্রিয় পদক্ষেপ ও প্রতিরোধমূলক কৌশল হিসেবে এই উদ্যোগকে জোরদার করার কথা বলেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যুক্ত হতে যাওয়া ২৫টি বোয়িং উড়োজাহাজের ক্রয়মূল্য সরকারি বাজেট থেকে সরাসরি পরিশোধ করা হবে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বিমানের নিজস্ব আয় ও উপযুক্ত অর্থায়নের মাধ্যমে ধাপে ধাপে এসব উড়োজাহাজের মূল্য পরিশোধ করা হবে...
২২ মিনিট আগে
রাজনৈতিক ছত্রচ্ছায়ায় দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা, ভূমি ও বাড়ি দখল এবং চাঁদাবাজির ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ৩৮ বিশিষ্ট নাগরিক। তাঁরা এসব ঘটনায় উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তি ও গোষ্ঠীকে চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে এসব ঘটনার
৩২ মিনিট আগে
পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট পুলিশ সুপার ও নৌ–পুলিশ ফরিদপুর অঞ্চলের প্রাক্তন পুলিশ সুপার আব্দুল্লাহ আরেফের (বর্তমানে বাধ্যতামূলক অবসরে) বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, আর্থিক অনিয়ম ও দুর্নীতি অভিযোগ রয়েছে। বিপ্লবের নিজ নামে জ্ঞাত আয় বহির্ভূত ১ কোটি ২২ লাখ ৭৫ হাজার ৮২৬ টাকার সম্পদ অর্জন এবং
১ ঘণ্টা আগে
এবারের দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি মিলতে পারে। পূজার ছুটির পর দুদিন সাপ্তাহিক ছুটির আগের দিন ছুটি ঘোষণা হলে পূজার ছুটি বাড়বে।
১ ঘণ্টা আগে