
সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পিকার প্রয়াত ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ-পশ্চিম দিকের ‘জাতীয় কবরস্থানে’ দাফন করা হবে। আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।
জাতীয় সংসদের সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আজ রোববার ভোররাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আজ বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। বৈরী আবহাওয়া থাকলে জাতীয় সংসদের টানেলে জানাজা হতে পারে বলে সূত্রে জানা গেছে। পরে জাতীয় সংসদের দক্ষিণ-পশ্চিম দিকের জাতীয় কবরস্থানে দাফন করা হবে।
জাতীয় সংসদ ভবন এলাকার দক্ষিণ-পশ্চিম দিকের মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম পাশের পাঁচ বিঘা জায়গাকে ‘জাতীয় কবরস্থান’ ঘোষণা করা হয়েছিল। ১৯৮২ সালের পরে সেখানে সাতজনকে দাফন করা হয়। তারা হলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আবদুস সাত্তার, সাবেক প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান ও আতাউর রহমান খান, সাবেক প্রধানমন্ত্রী মশিউর রহমান যাদু মিয়া, মুসলিম লীগ নেতা ও সাবেক পাকিস্তানি মন্ত্রী খান এ সবুর, পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক স্পিকার তমিজউদ্দীন খান এবং প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক এবং সাবেক রাজনীতিক আবুল মনসুর আহমদ।
এ ছাড়া জাতীয় সংসদ ভবনের উত্তরে জিয়া উদ্যানে দাফন করা হয় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে।

মঙ্গলবার রাতে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এক ঘণ্টা আগে ইব্রাহিম কার্ডিয়াকে ভর্তি হয়েছেন। ওনার হার্টে কিছু সমস্যা দেখা দিয়েছে। জরুরি বিভাগ থেকে ইকবাল হাসান মাহমুদকে সিসিইউতে নেওয়া হয়েছে। প্রায় এক ঘণ্টা আগে তিনি হাসপাতালে এসেছেন...
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কর্মকর্তা-কর্মচারীদের বেতন গ্রেড অবনমন ও পদোন্নতির ক্ষেত্রে নতুন শর্ত আরোপের প্রতিবাদে দেশব্যাপী কর্মবিরতি শুরু হয়েছে। রাজধানীর মতিঝিলে কৃষি ভবনসহ দেশের বিভিন্ন কার্যালয়ে অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে রাজধানীতে বিএডিসির প্রধান
৬ ঘণ্টা আগে
গতকাল সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে তৃতীয় টার্মিনাল এলাকায় কিউআরএফের দায়িত্ব পালনকালে বিমানবাহিনীর সাত সদস্যকে বহনকারী একটি জিপ দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার পরপরই বিমানবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঢাকায় সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যান। সেখানে চিকিৎসক তিনজনকে মৃত
৬ ঘণ্টা আগে
সরকারি কর্মচারীদের পে স্কেল ও মূল্যস্ফীতি প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, নতুন পে স্কেল বাস্তবায়নের কারণে বাজারে অস্বাভাবিক মূল্যস্ফীতির ঝুঁকি নেই। তিনি বলেন, দীর্ঘদিন নতুন পে স্কেল না হলেও ইনক্রিমেন্ট পেতে পেতে অনেক কর্মকর্তা-কর্মচারীর বেতন ইতিমধ্যে প্রস্তাবিত স্কেলের কাছাকাছি পৌঁছে গেছে।
৭ ঘণ্টা আগে