
জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। আজ শনিবার সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন।
ভারতীয় হাইকমিশন ঢাকায় রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠানটির আয়োজন করে।
উপদেষ্টা বলেন, বাংলাদেশ ন্যায্যতা ও সমতার ভিত্তিতে ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক অগ্রাধিকার, স্পর্শকাতরতা ও পরিপ্রেক্ষিত বিবেচনায় রেখে সম্পর্ক জোরদার করতে অঙ্গীকারবদ্ধ।
বাংলাদেশ ভারতের সঙ্গে দুই দেশের জনগণের কল্যাণের জন্য পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায়—এমনটি উল্লেখ করেন উপদেষ্টা। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের জনগণ ও সরকারের গুরুত্বপূর্ণ অবদানের কথা তিনি স্মরণ করেন।
অনুষ্ঠানের সূচনা বক্তব্যে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ভারত একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ চায়। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক পরস্পরিক নির্ভরশীলতার। তাই দুই দেশের জনগণের কল্যাণের জন্য স্থিতিশীল, গঠনমূলক, ভবিষ্যৎমুখী ও পরস্পরের জন্য লাভজনক সম্পর্ক অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেয় ভারত সরকার।
পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন, রাজনৈতিক নেতৃবৃন্দ, নেতৃস্থানীয় ব্যবসায়ী, দেশি-বিদেশি কূটনীতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেন।

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে নদীতে জেলেদের মাছ ধরা ঠেকাতে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সহযোগিতা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রশাসনিক অভিযান যতই জোরদার হোক, স্থানীয় রাজনৈতিক সমর্থন না
৩ ঘণ্টা আগে
দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানো। একই সঙ্গে বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানো এবং রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার সুপারিশ করেছে কমিটি...
৫ ঘণ্টা আগে
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র ধর্মঘটে অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি জানান, ৬৪ বছর পরও তাঁকে সংবাদপত্রের স্বাধীনতার জন্য দাবি জানাতে হচ্ছে
৬ ঘণ্টা আগে