
নির্ধারিত সময়ের মধ্যে ১৬ হাজার ৯৭০ জন বাংলাদেশি কর্মী মালয়েশিয়া যেতে পারেননি বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। একই সঙ্গে কর্মীদের যেতে না পারার কারণ খুঁজে বের করতে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ছয় সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে।
আজ রোববার (২ জুন) প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সৃষ্ট সংকট নিয়ে সাংবাদিকদের ব্রিফ করে এসব তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ৩১ মে পর্যন্ত ৫ লাখ ২৬ হাজার ৬৭৬ জনকে মন্ত্রণালয় (প্রবাসীকল্যাণ) অনুমোদন দিয়েছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে (বিএমইটি) ছাড়পত্র দেওয়া হয়েছে ৪ লাখ ৯৩ হাজার ৬৪২ জনকে। আর ৩১ মে পর্যন্ত ৪ লাখ ৭৬ হাজার ৬৭২ জন গেছে মালয়েশিয়ায়। সে হিসাবে কমবেশি ১৬ হাজার ৯৭০ জন যেতে পারেননি মালয়েশিয়ায়। সংখ্যাটি কমবেশি হতে পারে।
শফিকুর রহমান বলেন, ‘কর্মীদের মালয়েশিয়া না যেতে পারার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি করেছি মন্ত্রণালয়ের পক্ষ থেকে। অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ মাহবুবকে কমিটির প্রধান করে ছয় সদস্যবিশিষ্ট একটি কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। আমি বিশ্বাস করি, যারা এটার জন্য দায়ী হবে, তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নেব মন্ত্রণালয়ের পক্ষ থেকে।’
আরও পড়ুন–

গত ২৪ আগস্ট হাইকোর্ট নুসরাত হত্যা মামলায় রায় দেন। রায়ে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখে সাজা কমিয়ে ৪ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। আর অপরাধ প্রমাণিত না হওয়ায় ১০ জনকে খালাস দেওয়া হয়।
৬ মিনিট আগে
বিএফআইইউর পাঠানো বার্তায় সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে সালমান মুক্তাদিরের নামে থাকা হিসাবের কেওয়াইসি ও হিসাব বিবরণীর সফট কপি দিতে বলা হয়েছে। পাশাপাশি সংযুক্ত এক্সেল ফাইলে তাঁর হিসাবসংক্রান্ত সব তথ্য এবং চিহ্নিত প্রতিটি হিসাবের সুদ আয় ও উৎসে কর (টিডিএস)-সংক্রান্ত তথ্য পূরণ করে পাঠাতে বলা হয়েছে।
১০ মিনিট আগে
অর্ন্তবর্তী সরকারের সময় জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হলেও এর প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির সঙ্গে আলোচনায় কয়েকজন সাংবাদিক উচ্চকক্ষের বিষয়টি পুনর্বিবেচনার প্রস্তাব দিয়েছেন।
১৪ মিনিট আগে
উত্তরাঞ্চলের কোটি মানুষের বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বর্তমান বিএনপি সরকারের প্রতিশ্রুতি বাস্তবে রূপ নিতে শুরু করেছে। সরকারের তৎপরতার অংশ হিসেবে এ মহাপরিকল্পনার মূল প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
১ ঘণ্টা আগে