
ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ বিনিয়োগের জন্য অত্যন্ত উপযোগী। তাই অস্ট্রিয়াকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বাংলাদেশ-অস্ট্রিয়ার কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশটির চ্যান্সেলর কার্ল নেহাম্মারের সঙ্গে টেলিফোনে আলাপে এমন আহ্বান জানান প্রধানমন্ত্রী।
আজ শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুক্রবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহাম্মার। এ সময় দুই দেশের সরকারপ্রধানের মধ্যে বিভিন্ন বিষয়ে ১০ মিনিটের মতো কথা হয়।
প্রথম দিকে ১৫ লাখ করোনা টিকা উপহার দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রিয়ার চ্যান্সেলরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। কার্ল নেহাম্মার এ সময় উল্লেখ করেন, ভবিষ্যতে বাংলাদেশের যদি আরও টিকা লাগে, তা তারা দিতে প্রস্তুত রয়েছে।
চ্যান্সেলর বলেন, অস্ট্রিয়া বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে ইচ্ছুক, বাংলাদেশের সঙ্গে তারা অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে চায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টির ওপর জোর দিয়ে বাংলাদেশে বিনিয়োগ করতে আহ্বান জানান। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বিনিয়োগের জন্য অত্যন্ত উপযোগী।
এ সময় অস্ট্রিয়ার চ্যান্সেলর বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাঁকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান।

সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে এইচএসসি পরীক্ষা বহাল রাখা হয়েছিল বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, পরীক্ষার ‘আগের দিন বিকেল ৫টা পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি। সবাই বলেছেন—আবহাওয়া ভালো থাকবে, সে কারণেই আমরা পরীক্ষা বহাল রেখেছি।’
১২ মিনিট আগে
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরতে চাইলে তাকে স্বাগত জানাবেন জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, ‘সরকার চায়, ন্যায়বিচারের স্বার্থে তিনি যেন আদালতের মুখোমুখি হন। আদালত যেই রায় দেবে সেটা যেন মান্য করা হয়।’
১৮ মিনিট আগে
চলমান উচ্চমাধ্যমিক পরীক্ষায় পদার্থবিজ্ঞান বা ফিজিক্সের ভুল দুটি প্রশ্নের ক্ষেত্রে শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে। আজ মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ কথা বলেন।
২১ মিনিট আগে
মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ের জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের জন্য গত সংসদে একটি বিল পাস করা হয়েছে। সেই বিলে কিছু গ্যাপ থাকলে সেটা আলোচনা করে ঠিক করা যাবে। বিল অনুযায়ী পরিচালনা পর্ষদ করা হয়েছে। সেটা আকারে প্রকাশ করতে কিছুটা সময় লেগে গেছে।
১ ঘণ্টা আগে