
রাজধানীতে হানি ট্র্যাপের মাধ্যমে মানুষকে ফাঁদে ফেলে ব্ল্যাকমেল করে অর্থ আদায়ের অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. আনোয়ার হোসেন (৪৫), বদিউজ্জামান শাহীন (৪৫), মরিয়ম (৪৯), শাহাদাত হোসেন (৫৮) ও ঊর্মি বেগম (৩৯)। এদের কাছ থেকে ৯টি মোবাইল ফোনসেট, একটি ওয়াকিটকি এবং নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
সংঘবদ্ধ চক্রটির সদস্যরা ব্যবসায়ী এবং চাকরিজীবীদের সম্পর্কে তথ্য যাচাই-বাছাইয়ের পর তাদের নানাভাবে ব্ল্যাকমেল করে অর্থ আদায় করত। গ্রেপ্তারের পর এসব আসামিকে আদালতের পাঠিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ সোমবার সকালে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের (দক্ষিণ) উপকমিশনার মো. তরিকুল ইসলাম।
উপকমিশনার মো. তরিকুল ইসলাম জানান, চক্রটি মূলত ব্যবসায়ী এবং চাকরিজীবী —এই দুই শ্রেণির পেশাজীবীদের টার্গেট করত। টার্গেটকৃত ব্যবসায়ী-চাকরিজীবীদের আর্থিক অবস্থা সম্পর্কেও তারা তথ্য সংগ্রহ করত।
এই পুলিশ কর্মকর্তা আরও জানান, এই চক্রের মধ্যে একজন সরকারি চাকরিজীবী, অন্য আরেকজন বাসার কেয়ারটেকার হিসেবে কাজ করত। এ ছাড়া অন্যরা বিভিন্ন পেশায় জড়িত। তবে চক্রের একজন কী সরকারি চাকরি করতেন, সে বিষয়ে কিছু বলেননি তিনি। তবে তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি পেয়েছেন বলে জানান।
মো. তরিকুল ইসলাম বলেন, ‘যে মোবাইল থেকে ভিডিও করেছে, সেই মোবাইল আমরা উদ্ধার করেছি।’ তিনি জানান, চক্রের সদস্যদের থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাদের ফোনে অন্যান্য আরও যারা ভুক্তভোগী আছে, তাদের এখন শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।
ডিবির উপকমিশনার মো. তরিকুল ইসলাম বলেন, একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের ঋণ বিতরণকারী এক কর্মকর্তা গত ১৫ এপ্রিল ঋণসংক্রান্ত কাজে রাজধানীর রামপুরার দক্ষিণ বনশ্রীর একটি মার্কেটে যান। সেখানে এক নারী নিজেকে ঋণগ্রহীতা পরিচয় দিয়ে ওই কর্মকর্তার সঙ্গে পরিচিত হন এবং তার ভিজিটিং কার্ড সংগ্রহ করেন। পরে মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগের মাধ্যমে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। এরপর বনশ্রী ইউনিটি হাসপাতালের সামনে দেখা করার প্রস্তাব দেন ওই নারী।
ডিবির উপকমিশনার আরও বলেন, নির্ধারিত স্থানে পৌঁছালে আরেক নারী ভুক্তভোগী ওই কর্মকর্তাকে রিকশায় করে খিলগাঁও এলাকার একটি ফ্ল্যাটে নিয়ে যান। সেখানে প্রবেশের কিছুক্ষণ পর আরও চারজন উপস্থিত হয়ে তাঁকে মারধর করে। একপর্যায়ে এক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ধারণ করে। এ সময় তাঁর মোবাইল ফোন, মানিব্যাগ, নগদ টাকা, এটিএম কার্ড, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের রেজিস্ট্রেশনসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়।
পরে চক্রটি ভুক্তভোগীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে এবং তাঁর ব্যাংক হিসাব থেকে বিকাশ ও উপায়ের মাধ্যমে মোট ১ লাখ ১০ হাজার টাকা আত্মসাৎ করে। একই সঙ্গে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন সময়ে ব্ল্যাকমেল করা হয়। এ ঘটনায় গত ২২ জুন খিলগাঁও থানায় মামলা করেন ভুক্তভোগী।
মামলার তদন্তের ভিত্তিতে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের একটি দল ৩ জুলাই রাত থেকে ৪ জুলাই সকাল পর্যন্ত সবুজবাগ, বাড্ডা ও খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে চক্রটির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে। এদের কাছে ৯টি মোবাইল ফোনসেট, একটি ওয়াকিটকি এবং ৪ হাজার টাকাও পাওয়া যায়।
ডিবি জানায়, জব্দ করা মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইস পর্যালোচনায় একই কৌশলে একাধিক ব্যক্তিকে ফাঁদে ফেলে নির্যাতন এবং আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের আলামত পাওয়া গেছে। সম্ভাব্য আরও ভুক্তভোগী ও চক্রটির অন্যান্য সদস্যকে শনাক্তে তদন্ত চলছে। এ ছাড়া গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

দেশের বিভিন্ন কারাগারে বন্দী মায়েদের সঙ্গে ৩ শতাধিক শিশু রয়েছে বলে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ দীপার দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আদেশ অনুযায়ী ওই প্রতিবেদন দেওয়া হয়...
১৪ মিনিট আগে
আগামী নভেম্বরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের লক্ষ্যে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বিমানবন্দরটি চালু হলে কক্সবাজারে দেশি-বিদেশি পর্যটকদের সরাসরি যাতায়াতের সুযোগ বাড়বে।
১৬ মিনিট আগে
জ্ঞাত আয়বহির্ভূত ৭৬ লাখ ৬৩ হাজার টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে নিষিদ্ধ যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণ কমিটির নেতা মো. শাহাবুদ্দিন ও তাঁর স্ত্রী নাজিয়া হাসান ডালিয়ার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২০ মিনিট আগে
চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে মব সহিংসতায় ৫৪ জন নিহত এবং ১৪৫ জন আহত হয়েছেন। এ সময়ে সারা দেশে রাজনৈতিক সহিংসতার ঘটনায় দলীয় কোন্দল ও অন্তর্কোন্দলে ১৭ জন নিহত এবং ১ হাজার ২২৭ জনের অধিক মানুষ আহত হয়েছেন। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) চলতি বছরের জুলাই থেকে স
২২ মিনিট আগে