
সাবেক ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য ১৪ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।
আজ বৃহস্পতিবার উভয় পক্ষের শুনানি শেষে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দিন ধার্য করেন।
প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষীদের বর্ণনা ও অভিযোগের বর্ণনা দেন তিনি।
জিয়াউল আহসানের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মুনসুরুল হক চৌধুরী এবং তাঁর বোন আইনজীবী নাজনীন নাহার। তাঁরা অভিযোগ থেকে জিয়াউল আহসানের অব্যাহতির আবেদন করেন।
এর আগে গত ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেন ট্রাইব্যুনাল। এই মামলায় তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ওই বছর ১৫ আগস্ট গভীর রাতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে আটক করা হয়। পরদিন তাঁকে নিউমার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। সেদিন তাঁকে রিমান্ডে নেওয়া হয়। পরে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। এরপর তাঁকে বিভিন্ন মামলাসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাতেও গ্রেপ্তার দেখানো হয়।

জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন নিয়ে নতুন পরিপত্র জারি করেছে সরকার। কবে, কোন দিবস কীভাবে পালন করতে হবে সে বিষয়গুলো পরিপত্রে তুলে ধরা হয়েছে। গত বুধবার এই পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে ২০২৪ সালের ২৩ অক্টোবর জারি করা এ সংক্রান্ত পরিপত্র বাতিল করা হয়েছে।
৯ মিনিট আগে
তারেক রহমান বলেন, দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হলো। বিএনপির রাজনীতি জনগণের জীবনমান উন্নয়ন ও প্রতিটি পরিবারকে স্বনির্ভর করার রাজনীতি। এই লক্ষ্য অর্জনে তিনি জনগণ ও সব দলের সহায়তা কামনা করেন।
১৭ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় অধিবেশন শুরু হয়। সংসদ নেতা তারেক রহমানের প্রস্তাবনায় সভাপতিত্ব করেন দলের জেষ্ঠ্য নেতা খন্দকার মোশাররফ হোসেন। তিনি স্পিকার হিসেবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী...
১৯ মিনিট আগে
বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। এবারের সংসদকে ঘিরে বিশ্লেষকদের আগ্রহের অন্যতম কারণ হলো বেশ কিছু দিকের নতুনত্ব। গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের ১৮ মাস পর গত ১২ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মাধ্যমে এই সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন।
২৬ মিনিট আগে