
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য সাঈদ খোকন এবং তাঁর পরিবারের সদস্যদের পরিচালিত বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব স্থগিত রাখতে নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) এ-সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।
তথ্যমতে, সাঈদ খোকন ছাড়াও তাঁর স্ত্রী ফারহানা সাঈদ এবং বোন শাহানা হানিফের বিও হিসাব স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের নামে পরিচালিত ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুসন্ধানের স্বার্থে বিও হিসাবে সব ধরনের লেনদেন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুদকের এক কর্মকর্তা জানিয়েছেন, ওই তিনজনের ব্যাংক হিসাব ও বিও হিসাবে সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে তা স্থগিত করা হয়েছে।
দুদকের চিঠিতে বলা হয়েছে, ‘শাহানা হানিফ ও ফারহানা সাঈদের নামে পরিচালিত ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে। ওই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে উল্লিখিত ব্যক্তিদের নামে সিডিবিএলের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের সঙ্গে সাঈদ খোকন, তাঁর স্ত্রী ফারহানা সাঈদ এবং তাঁর বোন শাহানা হানিফের থাকা বিও হিসাবে সব ধরনের লেনদেন বন্ধ বা অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন। এ অবস্থায় ওই অভিযোগ অনুসন্ধানের স্বার্থে অর্থের স্থানান্তর রোধে উল্লিখিত ব্যক্তিদের নামে সব বিও হিসাবের লেনদেন অবরুদ্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনাকে (বিএসইসি) বিশেষভাবে অনুরোধ করা হলো।’
চিঠি থেকে জানা গেছে, সাঈদ খোকন এবং তাঁর স্ত্রী ও বোনের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য দুদকের উপপরিচালক মো. মাসুদুর রহমানের নেতৃত্বে সহকারী পরিচালক আসাদুজ্জামান ও মো. নাজমুল ইসলামের সমন্বয়ে তিন সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে।

দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরা চালুর প্রথম দিন গত মঙ্গলবার ৪৪৬টি মামলা হয়েছিল। দ্বিতীয় দিন বুধবার মামলা হয়েছে মাত্র ৪২টি। অর্থাৎ এক দিনের ব্যবধানেই মামলা কমে নেমে এসেছে দশভাগের একভাগে।
১ ঘণ্টা আগে
ডিএমপি জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে বিদায়ী ও নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিদেশি কূটনীতিকসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
৫ ঘণ্টা আগে
তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা শুধু ব্যক্তিগত কর্মসংস্থান বা চাকরি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। তাঁদের দক্ষতা, জ্ঞান ও মেধাকে জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে যুক্ত করতে হবে...
৬ ঘণ্টা আগে
২০২৪ সালের ১৮ জুলাই রামপুরায় আন্দোলনে গিয়ে তাঁর বন্ধু রিফাত ইসলাম পুলিশের গুলিতে আহত হন। পরদিন (১৯ জুলাই) জুমার নামাজের পর রামপুরার মাল্টিকেয়ার হাসপাতালের সামনে তাঁরা আবার আন্দোলনে যোগ দেন। তখন বিজিবি ও পুলিশ কোনো সতর্কবার্তা ছাড়াই গুলিবর্ষণ শুরু করে। তখন তিনি বেটার লাইফ হাসপাতালের দিকে দৌড় দেন।
৬ ঘণ্টা আগে