
ঘুষ, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মাহবুবুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত বৃহস্পতিবার দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে মাহবুবুল আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে। এর মধ্যে রয়েছে মামলার ভয় দেখিয়ে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়া, তদন্তকাজ থেকে অব্যাহতির বিনিময়ে আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল ও কর্মকর্তাদের কাছ থেকে কোটি টাকা গ্রহণ, এসেনসিয়াল ড্রাগসের ব্যবস্থাপনা পরিচালকের কাছ থেকে ১০ কোটি টাকা নেওয়া এবং নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে বিপুল সম্পদ অর্জন। তদন্তে শুধু গুলশান, বসুন্ধরা, জোয়ার সাহারা, ডেমরা ও জামালপুরের সরিষাবাড়ীতে তাঁর প্রায় ১৫০ কোটি টাকার সম্পদের খোঁজ মিলেছে।
গত ২৭ আগস্ট দুদকের ২০/২০২৫ নম্বর কমিশন সভায় অভিযোগের গুরুত্ব ও রাষ্ট্রীয় স্বার্থ বিবেচনায় মাহবুবুল আলমকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়। চাকরি বিধিমালা অনুযায়ী, বরখাস্তকালে খোরাকি ভাতা পাবেন তিনি। আদেশ জারির তারিখ থেকেই তা কার্যকর হয়েছে।

সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা, প্রশাসনিক গতিশীলতা ও আন্তদপ্তর সমন্বয় বাড়াতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত বাধ্যতামূলকভাবে অফিসে অবস্থান করার নির্দেশ দিয়েছে সরকার।
৮ মিনিট আগে
রেলের তথ্য অনুযায়ী, ১৪ মার্চ ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে মোট আসন রয়েছে ২৮ হাজার ৯২৬টি। এর মধ্যে পশ্চিমাঞ্চলের ১৭টি ট্রেনে ১২ হাজার ৭৩২টি এবং পূর্বাঞ্চলের ২৩টি ট্রেনে ১৬ হাজার ১৯৪টি আসন রয়েছে।
১৪ মিনিট আগে
এরপর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে আলোচনা করবেন তিনি। এ ছাড়া সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এবং জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে আলোচনা করবেন পল কাপুর। পরে সন্ধ্যায় তিনি ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।
১ ঘণ্টা আগে
রেলওয়ে অপারেশন বিভাগ সূত্রে জানা গেছে, ২০ মার্চ ঈদ ধরে এবার ঈদের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই হিসাবে গতকাল ৩ মার্চ সকাল ৮টা থেকে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি হয়। পর্যায়ক্রমে এভাবে ২০ মার্চ পর্যন্ত টিকিট বিক্রি হবে।
২ ঘণ্টা আগে