ঢাকা: করোনাভাইরাসের নমুনা পরীক্ষা, চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত ৪১ ধরণের পণ্য আমদানির ক্ষেত্রে সব ধরনের শুল্ক প্রত্যাহার করেছে সরকার।
অর্থ মন্ত্রণালয় (অভ্যন্তরীণ সম্পদ বিভাগ) থেকে বুধবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এটি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপন উল্লেখ করা হয়েছে। আগামী বছর ৩০ শে জুন পর্যন্ত এটি বহাল থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
প্রজ্ঞাপনে পণ্যসমূহের সমুদয় আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর, আগাম কর এবং অগ্রিম আয়কর সবই অব্যাহতি দেওয়া হয়।
যেসব পণ্যের ক্ষেত্রে এ সুবিধা দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে– কোভিড-১৯ নমুনা পরীক্ষার কিট, কোভিড-১৯ এর হার্ড ইমিউনিটি পরীক্ষার কিট, মাস্ক ব্যবহারের জন্য কানের ব্যান্ড, নোজ প্রোটেক্টর ক্লিপ মাস্ক, জীবাণুনাশক বাল্ক, প্লাস্টিক ফেস শিল্ড, এন৯৫/কেএন৯৫ মাস্ক, প্রতিরক্ষামূলক চশমা এবং গগলস, গ্যাস মাস্ক, কোভিড-১৯ পরীক্ষার যন্ত্রপাতি ও উপকরণ, বিভিন্ন ওজনের নন ওভেন ম্যান মেড ফিলামেন্ট ইত্যাদি।

নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও গানম্যানের মেয়াদ বাড়াতে চান কয়েকজন রাজনীতিবিদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা শুরু করেছে। কাদের ক্ষেত্রে এই সুবিধা বহাল থাকবে সে বিষয়ে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে...
৭ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছাড়ার আগের দিন ১৬ ফেব্রুয়ারি ছয়টি অধ্যাদেশ জারি করেছে। দায়িত্ব পালনের দেড় বছরে এগুলোসহ মোট ১৩২টি অধ্যাদেশ জারি করেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এগুলোর মধ্যে সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে কিছু অধ্যাদেশও রয়েছে।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে বিএনপি সরকার গঠন করেছে ১৭ ফেব্রুয়ারি। তবে সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এখন কোথায় আছেন? তিনি রাষ্ট্রীয় অতিথি ভবনে থাকলে সেখানে কতদিন থাকবেন?
৮ ঘণ্টা আগে