
শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী সহিংসতায় জামায়াতের নেতা রেজাউল করিমের নিহতের ঘটনায় ঢালাওভাবে গ্রেপ্তার না করে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তাঁরা। এতে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি-জামায়াতের সহিংসতার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। ঘটনায় নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন শেষে তাঁর পরিবারের সঙ্গে পুলিশ কথা বলবে। তাঁদের পরিবার মামলা করলে এজাহার অনুযায়ী মামলা রুজু করা হবে। না হয় পুলিশ নিজ দায়িত্বে মামলা করবে।
আজাদ মজুমদার বলেন, পুলিশ জানিয়েছে তাদের তদন্ত চলমান আছে। ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে, তথ্য ও সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ করে প্রকৃত দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
শেরপুরের ঘটনায় শক্ত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে আজাদ মজুমদার বলেন, অবশ্যই শক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভিডিও ফুটেজ ও সাক্ষ্যের ভিত্তিতে যারা প্রকৃত অর্থে দায়ী... কালকের (বুধবার) ঘটনায় সেখানে অনেক মানুষ ছিল, ঢালাও গ্রেপ্তার অভিযান না করে যারা ঘটনার জন্য দায়ীদের তাদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ কাজ করছে। কেউ অযথা হয়রানির শিকার না হয়, প্রকৃত অপরাধীরা যেন ছাড় না পায়।
অপরাধীদের গ্রেপ্তারে কত সময় লাগতে পারে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা সুনির্দিষ্টভাবে বলা সম্ভব না।
এক প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘আমরা মনে করি, রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো সহিষ্ণুতা আছে। একটা-দুইটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, সেটা অস্বীকার করছি না।’
প্রেস সচিব আরও বলেন, ‘নির্বাচনের তারিখ ঘোষণার পরে পুলিশের হিসাবে মারা গেছে চারজন। আপনি যদি আগে নির্বাচনগুলোর তুলনা করেন...অবশ্যই এখনো নির্বাচনের প্রায় দুই সপ্তাহ বাকি আছে, এখনো বলার মতো কিছু হয়নি। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে সহিংসতায় ১১৫ জন মারা গিয়েছিল। সে অনুযায়ী রাজনৈতিক দলগুলো যথেষ্ট সহিষ্ণু আচরণ করছে, তারা ভালো প্রচার করছেন, সত্যিকার অর্থে তারা আইনগুলোও মেনে চলছে। আমরা পোস্টার অত দেখছি না। আচরণবিধি খুব ভালোভাবে তাঁরা মানছেন। আমরা আশা করছি, আগামী দিনগুলো আরও ভালো যাবে। ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে, তখন পরিস্থিতি আরও ভালো হবে।’

প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি ২৬ সেপ্টেম্বর রাত ৮টায় দুবাই পৌঁছানোর কথা রয়েছে। সেখান থেকে রাত ২টায় ঢাকার উদ্দেশে রওনা হয়ে ২৭ সেপ্টেম্বর সকাল ৮টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
১৪ মিনিট আগে
প্রধানমন্ত্রী দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বাংলাদেশে সৌদি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
১৮ মিনিট আগে
মাহদী আমিন বলেন, ‘প্রধানমন্ত্রী এসব বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরেছেন এবং বিভিন্ন দেশের সঙ্গে জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেছেন।’
৪১ মিনিট আগে
সার নিয়ে চারদিকে সমস্যা হচ্ছে। চাহিদামতো সার পাচ্ছেন না কৃষকেরা। এই দুশ্চিন্তার মধ্যে তাঁদের জন্য ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে এল ডিজেলের মূল্যবৃদ্ধি। একলাফে ডিজেলের দাম বেড়েছে লিটারে ২০ টাকা। আজকের দিনে যন্ত্রনিভর কৃষিতে জমি প্রস্তুত, সেচ দেওয়া, ফসল কাটা, মাড়াইসহ প্রায় সব কাজে জ্বালানি হিসেবে ডিজেল...
৮ ঘণ্টা আগে