
গণতন্ত্রের নতুন সুযোগ কাজে লাগাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। আজ শনিবার (১০ মে) জাতীয় সংসদের এলডি হলে গণফোরামের সঙ্গে আয়োজিত সংলাপে তিনি এ কথা বলেন।
অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘আমরা চেষ্টা করছি রাজনৈতিক দলগুলোর মধ্যে যত দূর সম্ভব বিভিন্ন বিষয়ে প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে ঐকমত্য প্রতিষ্ঠা করা। ঐকমত্য প্রতিষ্ঠা করা গেলে, আমরা যে গণতন্ত্রের পথে নতুন সুযোগ পেয়েছি, সেটা কাজে লাগানো যাবে। আমাদের দীর্ঘদিনের সংগ্রাম, বাংলাদেশের মানুষের আত্মদান, বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানের অসংখ্য প্রাণ গেছে..তারা আমাদের এ দায়িত্ব দিয়ে গেছেন। এটা আমাদের দায়ও বটে।’
গত ৫৩ বছরে গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গঠনে যেসব ব্যত্যয় ঘটেছে, সেগুলো সম্মিলিতভাবে মোকাবিলা করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান আলী রীয়াজ।
জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে একটি জাতীয় সনদ তৈরি করা হবে। যাতে করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এমন দায়িত্ব পালন করতে পারে, যা নাগরিকের অধিকারের সুরক্ষা করে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যাতে জবাবদিহিতার মধ্যে থাকে। বিচার বিভাগ যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়।’
প্রতিষ্ঠালগ্ন হতে গণফোরাম গণতন্ত্রের সংগ্রামে যুক্ত বলে মন্তব্য করেন আলী রীয়াজ। তিনি বলেন, তারা আইনের শাসন প্রতিষ্ঠার লড়াইয়ে যুক্ত, নাগরিকের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের জন্য সাংগঠনিক অবদান রয়েছ।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এতে সঞ্চালনা করেন। বৈঠকে আরও উপস্থিত আছেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।

গত ২৭ জুলাই থেকে হজের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন হওয়ার পর বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে।
১ ঘণ্টা আগে
রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান ১৯৮৯ সালের ১ জুলাই নৌবাহিনীতে যোগ দেন এবং ১৯৯২ সালের ১ জানুয়ারি নৌবাহিনীর এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ ও উচ্চতর শিক্ষা গ্রহণ করেন।
২ ঘণ্টা আগে
চিফ হুইপ বলেন, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায় সরকার। বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব থাকবে, তবে সেই বন্ধুত্ব কোনোভাবেই দেশের স্বার্থের পরিপন্থী হতে দেওয়া হবে না।
২ ঘণ্টা আগে
বিদ্যুৎসংকট নিয়ে সমালোচনার জবাবে চিফ হুইপ বলেন, একটি ৫০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে কমপক্ষে দুই থেকে আড়াই বছর সময় লাগে। পাঁচতলা ভবন নির্মাণেও যেখানে দীর্ঘ সময় প্রয়োজন, সেখানে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ রাতারাতি সম্ভব নয়।
২ ঘণ্টা আগে