আলোকচিত্রী নাসির আলী মামুন, প্রয়াত কবি হেলাল হাফিজসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৪ জন বিশিষ্ট নাগরিক ও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ২০২৫ সালের একুশে পদকের জন্য মনোনীত করেছে সরকার।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) একুশে পদকের জন্য মনোনীতদের নাম প্রকাশ করেছে।
চলচ্চিত্রে আজিজুর রহমান (মরণোত্তর), সংগীতে উস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আলী মামুন এবং চিত্রকলায় রোকেয়া সুলতানাকে (মরণোত্তর) একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে।
সাংবাদিকতায় মাহফুজ উল্লা (মরণোত্তর), সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় ড. শহীদুল আলম, শিক্ষায় ড. নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর), ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ (মরণোত্তর) ও শহীদুল জহির (মো. শহীদুল হক) (মরণোত্তর), গবেষণায় মঈদুল হাসানকে পদকের জন্য মনোনীত করা হয়েছে।
এ ছাড়া ক্রীড়ায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে।
ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে একুশে পদক দেয় সরকার। দেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, ভাষাসৈনিক, ভাষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অবদানকারী, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেওয়া হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ট্রাফিক জরিমানা সংক্রান্ত ভুয়া এসএমএস নিয়ে নগরবাসীকে সতর্ক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির ট্রাফিক বিভাগ বলছে, সম্প্রতি বিভিন্ন ব্যক্তি ট্রাফিক জরিমানা আদায়ের নামে যে এসএমএস পাচ্ছেন, সেগুলো সম্পূর্ণ বানোয়াট ও অসত্য।
২ ঘণ্টা আগে
সমুদ্রপথে ইউরোপ যাওয়ার জন্য লিবিয়ার বেনগাজি শহরে আটকে পড়া আরও ১৭০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে সরকার। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাঁদের দেশে ফেরানো হয়।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, অপপ্রচারের বিপরীতে বর্তমান সরকার সম্পূর্ণ জনমুখী ও মানবিক শাসনব্যবস্থা প্রবর্তন করেছে। তিনি আরও বলেছেন, অতীতে ভুক্তভোগী ও সাধারণ মানুষকে বিচারের আশায় গণভবনের সামনে দিনের পর দিন অপেক্ষা করতে হত...
৩ ঘণ্টা আগে
ঈদযাত্রাকে কেন্দ্র করে আজ সোমবার সকাল থেকেই রাজধানী ছাড়ার সড়কগুলোয় যানবাহনের চাপ বেড়েছে। বিকেলের দিকে দেশের বিভিন্ন মহাসড়কের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ধীরগতি ও যানজটের সংকেত দেখা যাচ্ছে গুগল ম্যাপে।
৩ ঘণ্টা আগে