বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। আজ রোববার সংস্কৃতি মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলা একাডেমি আইন-২০১৩ অনুযায়ী কার্যভার গ্রহণের তারিখ থেকে তিন বছরের জন্য তাঁকে এই দায়িত্ব দেওয়া হলো।
আবুল কাসেম ফজলুল হক ১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মুহাম্মদ আবদুল হাকিম ও মা জাহানারা খাতুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপক ছিলেন তিনি।
আবুল কাসেম ফজলুল হকের দুই সন্তান অধ্যাপক ড. শুচিতা শরমিন ও ফয়সাল আরেফিন দীপন। শুচিতা শরমিন বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ফয়সাল আরেফিন দীপন জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ছিলেন। ২০১৫ সালের ৩১ অক্টোবর জঙ্গিরা দীপনকে হত্যা করে।
বাংলা একাডেমির সভাপতির দায়িত্বভার পাওয়ার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক ফজলুল হক গণমাধ্যমকে বলেন, ‘বাংলা একাডেমি আমাদের বুদ্ধিবৃত্তিক মননের জাতীয় প্রতিষ্ঠান। কিন্তু দীর্ঘ সময় একে সঠিকভাবে ব্যবহার করা হয়নি। এখন সবার সম্মিলিত সাংস্কৃতিক প্রচেষ্টায় একাডেমিক তার নিজস্ব চরিত্রে ফিরিয়ে আনার জন্য আমাদের চেষ্টা থাকবে।’

কবি সুফিয়া কামালের বড় ছেলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক খণ্ডকালীন শিক্ষক শাহেদ কামাল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)...
২ ঘণ্টা আগে
আমাদের গৌরবময় সংসদ ভবনের নকশা করেছেন বিখ্যাত মার্কিন স্থপতি লুই কান। ঠিক তেমনি আমেরিকার আধুনিক স্থাপত্য নির্মাণে অনন্য ও অবিস্মরণীয় অবদান রেখেছেন বিশিষ্ট বাংলাদেশি-আমেরিকান স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ফজলুর রহমান খান। এই পারস্পরিক অবদান প্রমাণ করে যে বাংলাদেশ ও আমেরিকা আক্ষরিক অর্থেই একে অপরের ইতিহাস
২ ঘণ্টা আগে
দেশের আইন অনুযায়ী জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমাদের প্রতি স্বৈরাচার যেমন অবিচার করেছিল, আমরা বিচারের নামে কারও প্রতি যেন অবিচার না করি, সে বিষয়টিতেও আমাদের সচেতন থাকতে হবে।’
৪ ঘণ্টা আগে
অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়াগত অগ্রগতি পর্যালোচনা-সংক্রান্ত সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘বন্ধ কলকারখানাগুলো সচল হলে একদিকে যেমন বিপুল কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে দেশের উৎপাদন খাত আরও শক্তিশালী হবে। তাই স্বচ্ছতা বজায় রেখে দ্রুত এই প্রক্রিয়া বাস্তবায়ন করতে হবে।’
৫ ঘণ্টা আগে