
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সোমবার (৫ জানুয়ারি) গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে তাৎপর্যপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনে ‘ভিডিপি দিবস’ উদ্যাপিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। উপস্থিত সবার প্রতি শুভেচ্ছা জানিয়ে তিনি ভিডিপির গৌরবময় ইতিহাস, বর্তমান অবদান এবং ভবিষ্যৎ সম্ভাবনার সুস্পষ্ট দিকনির্দেশনা তুলে ধরেন।
মহাপরিচালক বলেন, গ্রাম ও নগরের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সামাজিক নিরাপত্তা জোরদারের মহান লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা ভিডিপি আজ প্রায় ৬০ লাখ সদস্যের এক বিশাল স্বেচ্ছাসেবী বাহিনীতে পরিণত হয়েছে। তিনি ভিডিপির সব সদস্য, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের আন্তরিক অভিনন্দন জানান।
ভিডিপিকে গণপ্রতিরক্ষার একটি শক্তিশালী স্তম্ভ হিসেবে উল্লেখ করে মহাপরিচালক বলেন, স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্যরা আইন প্রয়োগে সহায়তা, সামাজিক অপরাধ দমন, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, জাতীয় ও স্থানীয় নির্বাচন, ধর্মীয় স্থাপনার নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা, মানবিক সহায়তাসহ নানাবিধ সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
ভিডিপি প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাহিনীর ভবিষ্যৎ সম্ভাবনার কথাও তুলে ধরেন মহাপরিচালক। তিনি জানান, আধুনিক কর্মমুখী প্রশিক্ষণ ও আনসার–ভিডিপি উন্নয়ন ব্যাংকের সহজ ঋণ সুবিধায় ‘সঞ্জীবন’ প্রকল্পের আওতায় ভিডিপি সদস্যরা কৃষি, মৎস্য, কুটির শিল্পসহ বিভিন্ন খাতে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশের সুযোগ পাচ্ছেন।

ভিডিপি মহাপরিচালক আরও বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর, বিটাক ও সহজ ডটকমের সঙ্গে সমঝোতা স্মারকের মাধ্যমে ভিডিপি ও টিডিপি সদস্যদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করে দেশে কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশে জনশক্তি রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে।
মহাপরিচালক জানান, বহুল প্রতীক্ষিত ‘সঞ্জীবন’ প্রকল্প ইতিমধ্যে দেশের ১২টি জেলার ১২টি উপজেলায় পরীক্ষামূলকভাবে চালু হয়েছে, যা ভবিষ্যতে দেশব্যাপী ইতিবাচক অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখবে।
ভিডিপি সদস্যদের পেশাদারত্ব ও দক্ষতা বাড়াতে নেওয়া সংস্কার কার্যক্রম প্রসঙ্গে মেজর জেনারেল আবদুল মোতালেব বলেন, সব সদস্যকে আধুনিক ডিজিটাল ডেটাবেইস AVMIS-এর আওতায় আনা হয়েছে। এর ফলে স্বচ্ছতা নিশ্চিত করে যোগ্য ও প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের দায়িত্ব প্রদান সহজ হয়েছে।
শান্তির প্রতীক পায়রা ওড়ানো, কেক কাটা ও বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শেষ হয়। উল্লেখ্য, ১৯৭৬ সালের এই দিনে গ্রাম ও নগর পর্যায়ে শান্তি-শৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ভিডিপির যাত্রা শুরু হয়।
উৎসবমুখর এই অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক, উপমহাপরিচালকেরাসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী এবং বিপুলসংখ্যক ভিডিপি সদস্য উপস্থিত ছিলেন।

সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। এর পর দুপুর ২টায় শুরু হবে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের ফিরতি টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।
২ ঘণ্টা আগে
বেসরকারি খাতের চাকরিজীবীদের চাকরি সুরক্ষা ও তাঁদের ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য একটি সমন্বিত ‘বেসরকারি সার্ভিস রুলস’ প্রণয়নের প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, শ্রম আইনকে ভিত্তি ধরে এই রুলস বা বিধিমালা প্রণয়ন করা হচ্ছে। এই বিধিমালা হলে বেসরকারি খাতের...
৩ ঘণ্টা আগে
নির্দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের জন্য আলাদা নির্বাচন ও আচরণ বিধিমালার খসড়া তৈরি করা হচ্ছে। যেখানে প্রার্থীর জামানত বাড়ানোর পাশাপাশি নির্বাচনে পোস্টার, ইভিএম ব্যবহার না করার বিধান যুক্ত করতে চায় ইসি।
৩ ঘণ্টা আগে
গ্রীষ্মের খরতাপের সঙ্গে পাল্লা দিয়ে দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টায় সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড হয়েছে ১৭ হাজার ২০০ মেগাওয়াট। পাওয়ার গ্রিড সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল...
১১ ঘণ্টা আগে