সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর সাত দিনের মধ্যে আগের স্থানে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ভোলাগঞ্জ থেকে পাথর লুটের সঙ্গে জড়িতদের তালিকা দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা রিটের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
আদেশে বলা হয়, সাদা পাথর অপসারণে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা নির্ধারণে কমিটি করে আদালতে প্রতিবেদন দিতে হবে। এতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একজন অধ্যাপককে রাখতে হবে। পাশাপাশি সাদা পাথরের ওই এলাকা পর্যবেক্ষণের জন্য মনিটরিং টিম গঠন করতে হবে।
এ ছাড়া পাথর সংরক্ষণে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, সংরক্ষণ ও ক্ষতিপূরণে কেন নির্দেশ দেওয়া হবে না এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
আজ সকালে সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন যুক্ত করে রিট আবেদন করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। সংগঠনটির পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।
তিনি বলেন, সাদা পাথরের বিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ২১ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আশা প্রকাশ করেন যে ১৮তম বিসিএসের এই কর্মকর্তা তাঁর পেশাদারি এবং অভিজ্ঞতাকে বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও কল্যাণে আরও দৃঢ়ভাবে কাজে লাগাতে অধীনস্থদের সঠিক পথ প্রদর্শনে অনুপ্রাণিত করবেন।
৩৬ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় টেকনাফের সাবেক এমপি আবদুর রহমান বদি ও সেনা হেফাজতে থাকা ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
১ ঘণ্টা আগে
অফিস আদেশে বলা হয়, এসব অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ রেলওয়ে ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন খবর প্রকাশ করা হচ্ছে। এতে রেলওয়ে সম্পর্কে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে।
১ ঘণ্টা আগে
মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত নিপীড়ন ও সহিংসতার মুখে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেওয়ার নয় বছর পূর্ণ হচ্ছে আজ। ২০১৭ সালের ২৫ আগস্টের পর কয়েক মাসে ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এরপর নয় বছর কেটে গেলেও একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসন সম্ভব হয়নি।
৫ ঘণ্টা আগে