
‘পুলিশ একটা লাথি মারুক, একটা বাড়ি মারুক—আমরা এ ধরনের পুলিশ চাই না। আমরা চাই মানবিক পুলিশ।’ আজ রোববার দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
দেশের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে পুলিশ প্রস্তুত আছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। যখন নির্বাচন হবে, তখন যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য পুলিশ প্রস্তুত রয়েছে।
ভারত থেকে পুশব্যাক নিয়ে এক প্রশ্নের জবাবের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারতে যদি কোনো বাংলাদেশি থেকে থাকে, তাহলে তারা আমাদের কাছে হস্তান্তর করুক, আমরা তাদের গ্রহণ করতে রাজি আছি। কিন্তু নির্জনে রাস্তায় এভাবে ফেলে রাখা কোনো সভ্য কাজ হতে পারে না।’
বিষয়টি আনুষ্ঠানিকভাবে ভারত সরকারকে জানানো হয়েছে বলে জানান উপদেষ্টা।
উপদেষ্টা আরও বলেন, ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য কোর কমিটির বৈঠক ডাকা হয়েছিল।

তিন নারীকে বিদেশযাত্রায় বাধা দেওয়ার কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে প্রাপ্তবয়স্ক নারীদের বৈধ বিদেশযাত্রায় শুধু অবিবাহিত হওয়া বা অভিভাবক ছাড়া ভ্রমণ বিবেচনায় বাধা না দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা জারি করতে কেন নির্দেশ দেওয়া...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান ও শিল্প পুলিশ-২-এর সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. রহমত উল্লাহ চৌধুরীকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
১ ঘণ্টা আগে
দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন। ২২ অক্টোবর (বৃহস্পতিবার) সাধারণ ছুটি ঘোষণা করায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এ ছুটি কার্যকর হবে।
১ ঘণ্টা আগে
তত্ত্বাবধায়ক সরকার কী প্রক্রিয়ায় ও কাদের নিয়ে গঠন করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও এর গঠনপ্রক্রিয়া নিয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে