
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কবে থেকে শুরু হবে ও কোন ধাপে কবে নির্বাচন হবে, তা আগামী সোমবার জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আগামী সোমবার কমিশনের সভা রয়েছে। ওই সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচন কবে শুরু হবে ও কোন ধাপে কবে নির্বাচন হবে, তা জানিয়ে দেওয়া হবে।
মো. সানাউল্লাহ আরও বলেন, ইউপি নির্বাচনের তফসিল নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা হবে না। জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করবেন।

অনুমতি ছাড়া বিদেশে অবস্থান এবং দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপসচিব হাবিবা শারমিনকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় তাঁকে চাকরি থেকে বরখাস্ত করে গতকাল বুধবার প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনটি আজ বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে।
২৮ মিনিট আগে
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক নাজনীন সুলতানাকে বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) তাঁকে ওই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগে
তারিকুল ওমরকে প্রেষণে বিআরটিসির চেয়ারম্যান পদে পদায়ন করে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই নিয়োগ দিয়ে তাঁর চাকরি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ন্যস্ত করা হয়েছে।
২ ঘণ্টা আগে
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও গৌরব সমুন্নত রাখারও আহ্বান জানান তিনি।
২ ঘণ্টা আগে