আজ সোমবার পবিত্র শবেমেরাজ। দিন পেরিয়ে আঁধার নামলেই আসবে মহিমান্বিত এ রজনী। মহানবী হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর জীবনের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা শবেমেরাজ। ইসলামের ইতিহাসে এমনকি পুরো নবুওয়াতের ইতিহাসেও এটি এক অবিস্মরণীয় ঘটনা।
এ রাতে হজরত মুহম্মদ (সা.) সপ্তাকাশের ওপর সিদরাতুল মুনতাহা হয়ে ৭০ হাজার নুরের পর্দা পেরিয়ে মহান আল্লাহর সাক্ষাৎ লাভ করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে দুনিয়াতে প্রত্যাবর্তন করেন। তিনি অবলোকন করেন সৃষ্টি জগতের সবকিছুর অপার রহস্য।
ধর্মপ্রাণ মুসলমানেরা আজ কোরআনখানি, নফল সালাত, জিকির আসকার, ওয়াজ মাহফিল, দোয়া-দরুদ পাঠ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে পবিত্র শবেমেরাজ পালন করবেন।
ইসলামিক ফাউন্ডেশন রোববার জানিয়েছে, পবিত্র শবে মেরাজ ১৪৪৩ হিজরি উদযাপন উপলক্ষে সোমবার বেলা দেড়টায় অর্থাৎ বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র শবে মেরাজের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। ধর্মপ্রাণ মুসল্লিদের এতে অংশ নিতে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ও নাগরিক সমাজে বিভিন্নভাবে সক্রিয় ব্যক্তিরা এই মতবিনিময়ে অংশ নেন। সেখানে সংকট মোকাবিলায় সরকারের পাশাপাশি সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে সরকার ও দলের অবস্থান দেশবাসীর সামনে স্বচ্ছভাবে তুলে ধরারও তাগিদ দেন তিনি...
২ ঘণ্টা আগে
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আগামীকাল শনিবার থেকে সারা দেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। দেশব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৪ ঘণ্টা আগে
নিজ সংসদীয় আসনের (ঢাকা-১৭) বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মসজিদ ও মাদ্রাসার পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরেও এ অনুদান দেওয়া হয়।
৪ ঘণ্টা আগে
খসড়া সাইবার সুরক্ষা আইন অনুমোদনের আগে সংশ্লিষ্ট অংশীজন ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও বিয়োজনের মাধ্যমে আইনটি ঢেলে সাজানোর দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)...
৫ ঘণ্টা আগে