Ajker Patrika

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
সোমবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে চীনা রাষ্ট্রদূত। ছবি: প্রেস উইং

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে চীন সরকারের অভিনন্দন পৌঁছে দিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

আজ সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রি পরিষদ ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, চীন সরকারের পক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানাতে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের এই সৌজন্যে সাক্ষাৎ। তিনি চীনের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের শুভেচ্ছা পৌঁছে দিয়েছেন। দুই দেশের সম্পর্ক কীভাবে আরো জোরদার করা যায়, বাংলাদেশের উন্নয়ন নিয়ে কিভাবে কাজ করা যায়, এসব নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে জানিয়ে তিনি বলেন, তবে সময়সূচি নিয়ে আলাপ-আলোচনা হয়নি। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনেক অভ্যন্তরীণ অগ্রাধিকারমূলক কাজ চলছে। যখন তিনি বিদেশ সফর শুরু করবেন তখন চীন সফরের বিষয়টি বিবেচনা করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত