
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভারস ইজাবস বলেছেন, ২০০৮-এর পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্যভাবে অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনের জন্য নতুন বেঞ্চমার্ক (মানদণ্ড) স্থাপন করেছে।
আজ শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক মূল্যায়নে তিনি এ মন্তব্য করেছেন।
তিনি বলেন, সত্যিকার অর্থেই দারুণ প্রতিদ্বন্দ্বিতামূলকভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে স্বাধীন এবং নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করেছেন। অপতথ্য নির্বাচন নেতিবাচক ভূমিকা রেখেছে বলে তিনি মনে করেন।
নির্বাচনের সময় প্রার্থীরা স্বাধীনভাবে প্রচার চালাতে পারলেও রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল ছিল বলে মনে করে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন।
ইভারস ইজাবস বলেন, ‘গণ-অভ্যুত্থানে নারীরা সামনের সারিতে থাকলেও এবারের নির্বাচনে তাঁরা প্রায় অদৃশ্য হয়ে পড়েছেন। নির্বাচনে নারী প্রার্থী ছিলেন মাত্র ৪ শতাংশ।’
তিনি বলেন, ‘নতুন সরকারকে ভোটারদের প্রত্যাশা পূরণ করতে হবে।’

দায়িত্বশীল ভূমিকা পালন করে নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করে তোলায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তারেক রহমান, ডা. শফিকুর রহমান এবং নাহিদ ইসলাম-এর প্রতি অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
১০ মিনিট আগে
নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ কে পড়াবেন, সেই প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিই পড়াবেন। নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে এক হাজারের মতো অতিথিকে দাওয়াত দেওয়া হবে।
৩২ মিনিট আগে
গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ায় সংস্কার বাস্তবায়নে সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ দল। সেই সঙ্গে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচন ও গণভোট ভবিষ্যতের নির্বাচনগুলোর জন্য নতুন বেঞ্চমার্ক স্থাপন করেছে বলে উল্লেখ ইইউ।
৩৫ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ভোট দিয়েছেন ৭ কোটি ৭৬ লাখ ১৫ হাজার ২৩ জন। ভোটারদের ৬০ শতাংশ গণভোট দিয়েছেন, যা সংসদ নির্বাচনের চেয়েও এক শতাংশ বেশি। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ জানালেন, অনেকেই শুধু গণভোট দিয়েছেন, সংসদ নির্বাচনে ভোট দেননি।
১ ঘণ্টা আগে