
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী (পিয়ন) বহুল আলোচিত ‘৪০০ কোটি টাকার মালিক’ জাহাঙ্গীর আলমের দুটি ব্যাংক হিসাব ও একটি সঞ্চয়পত্র অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, জাহাঙ্গীর আলমের দুটি ব্যাংক হিসাব ও একটি সঞ্চয়পত্রের হিসাব থেকে দেখা যায়, এই হিসাবগুলোতে মোট ১ কোটি ১৪ লাখ ৭৫ হাজার ৩২৯ টাকা রয়েছে।
তাঁর এই দুই ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র অবরুদ্ধের নির্দেশ চেয়ে আদালতে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল।
আবেদনে বলা হয়, জাহাঙ্গীর আলম ঢাকায় নিজ নামে ১৮ কোটি ২৯ লাখ ১০ হাজার ৮৮২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। তিনি তাঁর মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অবৈধ উপায়ে অর্জিত অর্থ আটটি ব্যাংক অ্যাকাউন্টের ২৩টি হিসাবে মোট ৬২৬ কোটি ৬৫ লাখ ১৮ হাজার ১০৭ টাকা জমা বা ক্রেডিট ও জমা করা অর্থ বিভিন্ন মাধ্যমে উত্তোলন বা স্থানান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করায় দুদকের আইনে মামলা করা হয়।
এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর অবৈধভাবে ১৮ কোটি ২৯ লাখ ১০ হাজার ৮৮২ টাকার সম্পদ অর্জনের অভিযোগে জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা করে দুদক।
একই সঙ্গে তাঁর স্ত্রীর বিরুদ্ধেও অবৈধ উপায়ে ৬ কোটি ৮০ লাখ ৪৮ হাজার ৬৪২ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগে আরেকটি মামলা করা হয়।
ওই মামলার তদন্ত করতে গিয়ে জানা যায়, জাহাঙ্গীরের ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্রে বিপুল অর্থ জমা রয়েছে। এই অর্থ তিনি যেকোনো সময় হস্তান্তর বা স্থানান্তর করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানতে পারে দুদক। এ কারণে সেসব অবরুদ্ধ করা প্রয়োজন।
এর আগে গত ৩০ জানুয়ারি জাহাঙ্গীর ও তাঁর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন একই আদালত।
গত বছরের ১৪ জুলাই সংবাদ সম্মেলনে দুর্নীতির বিষয়ে কথা বলতে গিয়ে নিজের পিয়নের ৪০০ কোটি টাকার মালিক হওয়ার তথ্য দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাহাঙ্গীর আলম শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হিসেবে টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠায় পরে তাঁকে সরিয়ে দেওয়া হয়।
শেখ হাসিনা বিরোধী দলে থাকার সময়ও জাহাঙ্গীর তাঁর ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতেন। বিভিন্ন অনুষ্ঠানে শেখ হাসিনার জন্য যে খাবার পানি বাসা থেকে নেওয়া হতো, সেটা বহন করতেন জাহাঙ্গীর। সে কারণে তিনি ‘পানি জাহাঙ্গীর’ নামে পরিচিতি পান।

নিজেকে উপমহাপরিদর্শক (ডিআইজি) পরিচয় দিয়ে বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহার এবং নির্ধারিত সময়ের আগে কর্মস্থল ত্যাগসহ অসদাচরণের অভিযোগে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) টুটুল চক্রবর্তীকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
৭ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশের সব নাগরিকের সার্বিক মানসিক সুস্থতা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানাচ্ছি।’
৯ ঘণ্টা আগে
দ্রুততম সময়ের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট (ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর) থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ-সংযোগ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। আজ শুক্রবার রাশিয়ার মস্কোয় বিজ্ঞান ও প্রয
৯ ঘণ্টা আগে
তারেক রহমান বলেন, মানসিক স্বাস্থ্য কেবল চিকিৎসার বিষয় নয়; এটি মানুষের মর্যাদা, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক কল্যাণের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার মধ্য দিয়ে জীবনযাপনকারীদের অভিজ্ঞতা ও অনুভূতিকে গুরুত্ব দিয়ে শোনা এবং সম্মানের সঙ্গে গ্রহণ করা প্রকৃত পরিবর্তনের পূর্বশর্ত।
১০ ঘণ্টা আগে