
ঈদুল আজহা উপলক্ষে বাড়ির উদ্দেশে যাত্রা শুরু করেছেন অনেকেই। এ সময় যাত্রাপথে প্রতারকদের বিষয়ে সাবধান থাকতে সতর্কবার্তা দিয়েছে পুলিশ। আজ বুধবার পুলিশের সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা দেওয়া হয়।
পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি প্রতারকচক্র দেশের বিভিন্ন স্থানে অভিনব কৌশলে মাইক্রোবাসে যাত্রী তুলে প্রতারণা করছে বলে অভিযোগ আসছে। প্রতারকচক্র যাত্রীদের নির্জন স্থানে নিয়ে জিম্মি করে তাদের টাকা পয়সা ছিনিয়ে নিচ্ছে। আবার যাত্রীদের অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের কাছে ফোন করিয়ে বিকাশে অর্থ দাবি করছে। এ ধরনের অপরাধী হতে সজাগ ও সতর্ক থাকতে যাত্রী সাধারণকে অনুরোধ করা যাচ্ছে।
এ ধরনের প্রতারণার কবল থেকে রক্ষা পেতে যাত্রীদের মাঝপথে মাইক্রোবাস বা এ জাতীয় যানবাহনে না ওঠার বিষয়ে সতর্ক করেছে পুলিশ।
পাশাপাশি যাত্রাপথে অপরিচিত কোনো ব্যক্তির থেকে কোনো খাবার গ্রহণ না করা এবং অজ্ঞান পার্টি-মলম পার্টিসহ প্রতারকচক্রের ব্যাপারে সতর্ক থাকতে বলেছে পুলিশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একা ভ্রমণের সময় সাবধান থাকুন। নিজের অবস্থান এবং গন্তব্য সম্পর্কে পরিবারের সদস্য বা নিকটজনকে অবহিত রাখুন। আপনার আশপাশের যাত্রীদের প্রতি সজাগ দৃষ্টি রাখুন। কাউকে সন্দেহ হলে বা সন্দেহজনক কোনো গাড়ি বা পরিস্থিতি লক্ষ্য করলে তৎক্ষণাৎ নিকটস্থ পুলিশকে জানান বা ৯৯৯ এ কল করুন।
সংঘবদ্ধ অপরাধী ও প্রতারকচক্রের সদস্যদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অথচ নিজেদের অভ্যন্তরীণ (গোপনীয়) গ্রুপে এই বিষয়ে মতামত জানানোর কারণেও শোকজ করা হয়েছে বেশ কয়েকজনকে। ওই মতামত পাবলিক পোস্টেও ছিল না...
২ ঘণ্টা আগে
তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় গঠনের নির্দেশ দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
৩ ঘণ্টা আগে
বিডিআর হত্যাকাণ্ড সচক্ষে দেখার কারণে স্বামীকে গুম করে হত্যা করা হয়েছিল বলে জবানবন্দি দিয়েছেন নিহত নজরুল ইসলামের স্ত্রী। মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তৃতীয় সাক্ষী হিসেবে জবানবন্দিতে এ কথা বলেন তিনি। আওয়ামী লীগ সরকারের সময় শতাধিক ব্যক্তিকে গুম করে হত্
৩ ঘণ্টা আগে
বাংলাদেশিদের জন্য ভিসাপ্রক্রিয়া সহজ করার আভাস দিয়েছে ভারত। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, নয়াদিল্লিতে আজ...
৩ ঘণ্টা আগে