
বাংলাদেশের সাধারণ ভোটারদের কাছে উন্নয়নের ধারণা এখনো প্রধানত রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্ট নির্মাণের মতো দৃশ্যমান অবকাঠামো কেন্দ্রিক। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, দেশের প্রায় ৭৭ শতাংশ ভোটার মনে করেন, অবকাঠামো নির্মাণ ও কর্মসংস্থান সৃষ্টি হলেই উন্নয়ন নিশ্চিত হয়।
আজ শনিবার রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টার ইনে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে ‘নির্বাচনী এলাকায় সবুজ টেকসই অর্থনীতির চালচিত্র ও প্রত্যাশা: প্রার্থী ও ভোটার জরিপের ফলাফল’ শীর্ষক এই প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।
সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম জরিপের তথ্য উপস্থাপন করে জানান, ভোটাররা মনে করেন সড়ক ও ব্রিজ নির্মাণের মাধ্যমে যে উন্নয়ন হয়, তার সঙ্গে কর্মসংস্থান যুক্ত থাকে। ফলে ভোট দেওয়ার ক্ষেত্রেও এই অবকাঠামোগত উন্নয়ন তাঁদের সিদ্ধান্তকে প্রভাবিত করছে।
জরিপের উল্লেখযোগ্য দিকগুলো হলো:
অবকাঠামো নির্ভরতা: শহরাঞ্চলের প্রায় ৮৬ শতাংশ ভোটার উন্নয়নের সমার্থক হিসেবে ব্রিজ ও সড়ক নির্মাণকে দেখেন। উপকূলীয়, পার্বত্য ও জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলেও এই ধারণা অত্যন্ত প্রবল।
প্রার্থীদের দৃষ্টিভঙ্গি: কেবল ভোটার নন, রাজনৈতিক দলের প্রতিনিধিদের মধ্যেও উন্নয়ন নিয়ে প্রায় একই ধরনের দৃষ্টিভঙ্গি দেখা গেছে।
আশা ও বাস্তবতা: উন্নয়নের এই একমুখী প্রবণতা দীর্ঘ মেয়াদে পরিবেশ সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও টেকসই উন্নয়নের মতো বিষয়গুলোকে আড়ালে ফেলে দিতে পারে বলে সিপিডি সতর্ক করেছে।
এ ছাড়া জরিপে উঠে এসেছে, দেশের ৯৫ শতাংশ ভোটার বাংলাদেশে একটি ‘সবুজ সমাজ’ গড়ে তোলা সম্ভব বলে মনে করেন। তবে পরিবেশ রক্ষার উপায় হিসেবে সাধারণ মানুষের ধারণা বেশ সীমিত।
প্রায় ৬১ শতাংশ ভোটার মনে করেন, গাছ লাগানো ও প্লাস্টিকের ব্যবহার কমানোই পরিবেশ রক্ষার প্রধান উপায়।
নবায়নযোগ্য জ্বালানি সম্পর্কে জানেন এমন ভোটারের হার ৪৭ শতাংশ এবং প্রার্থীদের ক্ষেত্রে তা ৪২ শতাংশ। তবে এটিকে পরিবেশ সুরক্ষার মূল উপাদান হিসেবে দেখার ক্ষেত্রে এখনো ঘাটতি রয়েছে।
সিপিডির তথ্যমতে, পরিবেশ ও অর্থনীতির তুলনায় সামাজিক উন্নয়নকে ভোটার ও প্রার্থীরা সবচেয়ে কম গুরুত্ব দিচ্ছেন। দারিদ্র্য, আয় ও কর্মসংস্থানের চাপের কারণে সামাজিক বিষয়গুলো তাঁদের কাছে গৌণ হয়ে পড়ছে। সামাজিক উন্নয়নের ক্ষেত্রে ভোটাররা কেবল স্বাস্থ্য ও শিক্ষাকেই অগ্রাধিকার দিচ্ছেন।
সিপিডির জ্যেষ্ঠ গবেষণা সহযোগী হেলেন মাশিয়াত বলেন, সাধারণ মানুষ এখনো মৌলিক চাহিদা পূরণের লড়াই করছে বলেই অবকাঠামো ও কর্মসংস্থানকে উন্নয়নের একমাত্র মাপকাঠি মনে করছে।
উল্লেখ্য, এই জরিপে ১৫০টি নির্বাচনী এলাকার ৪৫০ জন প্রার্থী ও বিভিন্ন অঞ্চলের ১ হাজার ২০০ ভোটারের মতামত নেওয়া হয়েছে।
ব্রিফিংয়ে সিপিডির জ্যেষ্ঠ গবেষণা সহযোগী হেলেন মাশিয়াতসহ অন্য গবেষকেরা উপস্থিত ছিলেন।

‘অনুরোধ করা পৃষ্ঠাটি খুঁজে পাওয়া যায়নি।’ বাংলাদেশের সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি রাষ্ট্রপতির কার্যালয়ের ওয়েবসাইটে ‘বঙ্গভবনের ইতিহাস’ পাতায় ঢুকলে এমন বার্তা দেখা গিয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ ওয়েবসাইটেও রয়েছে একাধিক অসম্পূর্ণ পাতা।
৩ ঘণ্টা আগে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করার আশা করছে সরকার। প্রকল্পটির প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি পরীক্ষা সফলভাবে শুরু হয়েছে। পাশাপাশি, দ্বিতীয় ইউনিটের জ্বালানি ভর্তি ও রিঅ্যাক্টর চালুর প্রক্রিয়া আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন
১৩ ঘণ্টা আগে
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন মন্ত্রী শেখ রবিউল আলম। জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে ঢাকার এক গোলটেবিল বৈঠকে তিনি গতিসীমা কার্যকর, হেলমেটের মান হালনাগাদ, নিরাপদ লেন ও দুর্ঘটনা পরবর্তী চিকিৎসাব্যবস্থা জোরদারের উদ্যোগের কথা জানান...
১৩ ঘণ্টা আগে
ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ বন্ধে নজরদারি বাড়ানোর কথা জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে বিএসটিআইয়ের জনবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির কার্যক্রম দেশব্যাপী সম্প্রসারণ করে সব এলাকায় পণ্
১৫ ঘণ্টা আগে